২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদগ্রীব: আমীর খসরু

অনলাইন ডেস্ক : ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদগ্রীব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এটা একটা জনগণের মালিকানার বিষয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে বাংলাদেশ জন অধিকার পার্টি ও বাম গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে বাংলাদেশ জন অধিকার পার্টির সভাপতি ইসমাইল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল এবং বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

আরও পড়ুনঃ   নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন কারা গণতন্ত্র চায় আর কারা গণতন্ত্র চায় না, এ বিষয়গুলোতে জনগণকে সিদ্ধান্ত নিতে দিই আমরা। বাংলাদেশের মানুষ বোকা না। তারা তো সবকিছু ফলো করছে।

এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এটা একটা জনগণের মালিকানার বিষয়। আর সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। নির্বাচনের পরও আরও বহু সংস্কার হতে থাকবে। আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে।

আমীর খসরু বলেন, সংস্কার নিয়ে যে বিষয়ে ঐকমত্য হয়েছে সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। প্রকাশ করে ভোটের দিনক্ষণ ঠিক করতে অসুবিধা কোথায়? ড. ইউনূসও বলেছেন ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে। কোথায় ঐকমত্য হয়েছে আমাদের বলেন না! আমরা তো সবাই জমা দিয়েছি। প্রতিটি রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐকমত্য হয়েছে তা জাতিকে জানিয়ে দিয়ে সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। পরিষ্কার কথা।

আরও পড়ুনঃ   ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য মতামত দিয়েছে সব রাজনৈতিক দল

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটের মাধ্যমে তো ক্ষমতায় যেতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করবে তারা তো এটাই মনে করবে, তাই না? ভোট হবে, ক্ষমতায় যাবে। জনগণের নির্বাচিত সদস্যরাই নির্বাচিত হয়ে সংসদে যাবে, ক্ষমতায় যাবে। এটাই তো গণতন্ত্র। এটা বুঝতে অসুবিধা হওয়ায় তো কোনো কারণ দেখছি না।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১১

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১২

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৫

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৭

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৯

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

২০

Design & Developed by: BD IT HOST