১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

মাগুরায় আছিয়ার মরদেহ, এলাকায় শোকের মাতম

অনলাইন ডেস্ক : ধর্ষণ ও নির্যাতনে গুরুতর আহত আট বছরের শিশু আছিয়ার মরদেহ মাগুরায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে।

এর আগে দুপুরে আছিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। সন্ধ্যার আগে তার মরদেহ সিএমএইচ থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা দেয় সেনাবাহিনী।

মাগুরায় মরদেহ পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে আছিয়ার মরদেহ শহরের নোমানী ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মানুষের ঢল নামে। বাদ এশা আছিয়ার বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সোনাকুন্ডী সম্মিলিত ঈদগা ও গোরস্থান ময়দানে তাকে দাফন করা হবে।

আরও পড়ুনঃ   ৩ হাজার টাকার জন্য চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু

এদিকে শিশু আছিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাঁদছেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা। দুপুরে আছিয়ার মৃত্যুর খবর তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আতীয়-স্বজন, প্রতিবেশীসহ এলাকাবাসী।

মাগুরার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে আছিয়াদের বাড়িতে। পুরো এলাকায় চলছে শোকের মাতম। শিশু, কিশোর-কিশোর, নারী-পুরুষসহ নানা বয়সী মানুষের একটাই দাবি- ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি। এ ঘটনার শাস্তি দাবি করেন তারা।

আছিয়ার খালা ধোলায় বেগম রোকেয়া আহাজারি করে বলেন, আমাদের মনি আছিয়া আর নেই। আমরা মনিরে আর জীবিত দেখতে পারবো না। আমরা সঠিক বিচার চাই।

আরও পড়ুনঃ   নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক

আছিয়ার সহপাঠী রিদ্ধিতা বিশ্বাস বলে, আমি আর আছিয়া একসাথে স্কুলে যেতাম। আছিয়ার যে মেরেছে তার সঠিক বিচার চাই।

শিশুটির ছোট চাচা ইব্রাহিম শেখ বলেন, আছিয়ার মৃত্যুর খবরে আমাদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মাগুরার বিভিন্ন স্থানের মানুষ আমাদের বাড়িতে ছুটে আসছে। ঢাকা থেকে তার মৃত্যুর খবর শোনামাত্র এসে আমার আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশীদের মাঝে জানাই। মেয়েটির বাবা মানসিক ভারসাম্যহীন। সে ভালোভাবে কথাবার্তা বলতে পারে না। আমি সব সময় আছিয়ার পরিবারের সাথেই থাকবো। এ ঘটনায় প্রকৃত দোষীদের সর্ব্বোচ শাস্তি দাবি করে তিনি কান্নায় ভেঙে পড়েন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১১

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৩

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৫

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

১৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৭

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৮

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

১৯

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST