১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে যেভাবে জিম্মি করা হয় ট্রেনের যাত্রীদের 

অনলাইন ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গতকাল মঙ্গলবার একটি চলন্ত ট্রেন ছিনতাই করে বেলুচ লিবারেশন আর্মি নামে একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। ট্রেনটি ছিনতাই করতে জঙ্গিরা রেললাইনে বোমার বিস্ফোরণ ও ট্রেন লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন।

জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের ৯টি বগিতে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন। বেলুচিস্তানেরকোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ারে যাচ্ছিল ট্রেনটি। যেখানে যাত্রাবাহী ট্রেনটি ছিনতাই করা হয়েছে সেটি বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকা। যা একটি পাহাড়ি ও নির্জন অঞ্চল।

আরও পড়ুনঃ   দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

সশস্ত্র এ জঙ্গিরা ট্রেনটি ছিনতাইয়ের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ট্রেনটি একটি টানেল থেকে মাত্র বের হয়েছে। ঠিক সেই সময় রেললাইনে বিস্ফোরণ ঘটানো হয়। তখন ট্রেনটি থেমে যায়। ওই সময় কালো ধোঁয়া দেখা যায়। ওই সময় জঙ্গিরা পাহাড়ের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রেখেছিল। তখন তারা নিচে নেমে আসে এবং গুলি করতে করতে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। ভিডিওর পরের অংশে দেখা যায়, যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে রেখেছে তারা।

আরও পড়ুনঃ   আ.লীগ নেতা ও রাবির সাবেক অধ্যাপককে পুলিশে দিল জনতা

এদিকে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী এখন পর্যন্ত ১৯০ জিম্মিকে উদ্ধার করার তথ্য জানিয়েছ। এছাড়া ৩০ জনের বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

জঙ্গিরা ট্রেনের যাত্রীদের জিম্মি করে কারাগারে আটক তাদের বন্দিদের মুক্তির দাবি জানিয়েছিল। তবে পাকিস্তান সরকার এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। যদিও দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, যারা সাধারণ মানুষকে জিম্মি করেছে তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST