১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রোগীদের জন্য ভিসা সহজ করছে চীন, শুরুতে গেলেন ১৪ রোগী

অনলাইন ডেস্ক : ভিসা সমস্যার কারণে চিকিৎসাসেবা নিতে ভারতে যেতে পারছেন না বাংলাদেশের অনেক অসুস্থ মানুষ। এমন ব্যক্তিদের জন্য বিকল্প হিসেবে চীনে কয়েকটি হাসপাতালে ব্যবস্থা করে দিতে দেশটিকে অনুরোধ করে অন্তর্বর্তী সরকার। এর আওতায় আজ সোমবার রোগীদের প্রথম দল দেশটির ইউনান প্রদেশের কুনমিং রওনা হয়েছে।

মোট একত্রিশ সদস্যের এই দলটিতে আছেন ১৪ জন রোগী, রোগীর পরিবারের সদস্য ছয়জন, পাঁচজন চিকিৎসক ও ট্রাভেল এজেন্সির পাঁচজন প্রতিনিধি। ইউনানের তিনটি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য ঠিক করা আছে। সেখানে এই রোগীরা চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন।

আরও পড়ুনঃ   Your Daily Dose of Current Events, Weather Updates, and Political Developments

চীনের স্বাস্থ্য–পর্যটন কর্মসূচির আওতায় চিকিৎসা নিতে রোগীদের প্রথম দলটির সেখানে যাওয়া উপলক্ষে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে দেশটির দূতাবাস এ তথ্য জানায়।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন চীনগামী রোগীদের বিদায় দিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, চীনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটা খুব ভালো উদ্যোগ। এতে বিদেশে চিকিৎসা সেবা নিতে চান, এমন মানুষেরা উপকৃত হবেন।

জসীম উদ্দীন বাংলাদেশে চিকিৎসাসেবার মান বাড়াতে প্রয়োজনীয় সহায়তা দিতে চীন সরকারের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে।

আরও পড়ুনঃ   মেডিকেলে ভর্তির আবেদন শুরু, চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চিকিৎসার বিষয়ে বাংলাদেশের রোগীরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। চীনে তাঁদের জন্য সহজে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর রোগীরা যেন সহজে ভিসা পান, সে উদ্যোগও নেওয়া হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, চিকিৎসাসেবার পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের রোগীদের জন্য হাসপাতালগুলোয় উপযুক্ত চিকিৎসা, থাকা ও খাওয়ার ব্যবস্থা, বাংলা ও ইংরেজিতে কথা বলার জন্য দোভাষী ও দেখাশোনা করার জন্য প্রশিক্ষিত কর্মী থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

১০

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১১

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৪

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১৫

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৭

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

২০

Design & Developed by: BD IT HOST