৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক : ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রোকেয়া হলের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবারও রোকেয়া হলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবারো রোকেয়া হলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে ছাত্রীরা রোকেয়া হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

আরও পড়ুনঃ   রানআউটের দুটি সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক ভারতে

বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। ধর্ষকদের গ্রেপ্তার করার পর তাদের কী বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা তাও জানতে পারি না। আবার দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা আমরা বাস্তবায়ন হতে দেখি না।

ঢাবি শিক্ষার্থীরা বলেন, মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন নারী জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা এরেস্ট-এরেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই। প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হবো না।

আরও পড়ুনঃ   এবার ঢাকাসহ তিন জেলা নির্বাচন কর্মকর্তাকে ওএসডি

রোকেয়া হলের শিক্ষার্থী আবিদা সুলতানা পুষ্প বলেন, ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল বের করেছি। আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িত ধর্ষকদের প্রকাশ্য ফাঁসির দাবি জানাচ্ছি। আমরা চাই না কোনো ধর্ষক আমাদের চোখের সামনে দিয়ে ঘুরাফেরা করুক।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST