২৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ ২৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় আরএমপির প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপি, রাজশাহীর আয়োজনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে র‌্যালি ও পথসভা

কর্মশালায় পুলিশ কমিশনার নারী ও শিশু হেল্প ডেস্কের কর্মকর্তাদের ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কথা বলেন। তিনি বলেন, সুন্দর ও সদাচরণপূর্ণ কথার মাধ্যমে আগতদের সন্তুষ্ট করতে হবে এবং দ্রুত সেবা প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, হেল্প ডেস্কের কার্যক্রমে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করবে। কোনো ভিকটিমকে যদি ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (OCC) বা অন্য কোথাও পাঠানো প্রয়োজন হলে সে ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দ্রুত সেবা দিতে নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে খুলনায় রওশনপন্থী জাপা নেতার রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রমে তাদের সহযোগিতার কথা উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নারী ও শিশু হেল্প ডেস্কে নিয়োজিত অফিসার ও ফোর্স, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন আরএমপির ১২ থানার অফিসার ইনচার্জবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST