২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

অনলাইন ডেস্ক : চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। এবার বাদ পড়া এই দুই দল মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল। নিয়ম রক্ষার ম্যাচ হলেও নিজেদের সর্বোচ্চটা দিতে চায় পাকিস্তান এমনটি জানিয়েছেন দলটির প্রধান কোচ আকিভ জাভেদ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হলেও হালকাভাবে নিচ্ছেন না তারা।

ম্যাচের আগের দিন আজ বুধবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাভেদ। সেখানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে পাকিস্তান কোচ বলছিলেন, ‘এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। শীর্ষ ৮টি দল খেলছে। আগের যে কোনো ম্যাচের মতোই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। কাল খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা কঠোর পরিশ্রম করে কালকের জন্য প্রস্তুত হবো।’

আরও পড়ুনঃ   দারুণ লড়েও জয়বঞ্চিত মেসি-সুয়ারেজদের মায়ামি

হারের বৃত্তে থাকায় পাকিস্তানকে অবশ্য অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে। মাঠের ক্রিকেটে সমালোচনার পাশপাশি মাঠের বাইরে থেকে সাবেক ক্রিকেটাররা দিচ্ছেন নানা ধরণের ভৎসনা সেই সঙ্গে দুয়ো। এসবে অবশ্য খুব একটা কান দিতে নারাজ পাকিস্তান কোচ জাভেদ। এমনকি তিনি মনে করিয়ে দিয়েছেন, মাঠের কাজটা মোটেও সহজ নয়।

আরও পড়ুনঃ   সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

আকিভ জাবেদ বলছিলেন, ‘বাইরে যাই চলুক না কেন আমরা নির্দিষ্ট ম্যাচের দিকেই সবসময় মনোযোগ রাখি। প্রতিটি ম্যাচে ব্রেনের ওপর অনেক চাপ থাকে। ব্যাট করতে গেলে কাজটা কিন্তু সোজা না। শূন্য থেকে শুরু করতে হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST