২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

একুশে পদক পাওয়ার দুই ঘণ্টা পর সাবিনাদের বাদ দিয়ে দল ঘোষণা

অনলাইন ডেস্ক : রাজধানীর ওসমানী মিলনায়তনে দুপুর সাড়ে ১২টার পর বাংলাদেশ নারী ফুটবল দল একুশে পদক গ্রহণ করেছে। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পাওয়ার দুই ঘণ্টা পরই সাফজয়ী দলের সাবিনা, কৃষ্ণা ও সানজিদাদের বাদ দিয়ে আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে বাফুফে।

কোচ-খেলোয়াড় দ্বন্দ্বে ১৮ ফুটবলার আরব আমিরাত সফরে যাবেন না। এটা ফুটবলার ও ফেডারেশন দুই পক্ষই জানিয়েছে। ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। প্রীতি ম্যাচে দল নির্বাচন ও ঘোষণা নিয়ে কোনো ডেডলাইন সাধারণত থাকে না। রাষ্ট্র যেদিন নারী ফুটবলারদের সম্মানিত করল, ওই দিনই পদকপ্রাপ্তদের বাদ দিয়ে দল ঘোষণা করল বাফুফে। ফেডারেশন চাইলে এই দলটাই আগামীকাল এমনকি ২৪ তারিখও ঘোষণা করতে পারত।

আরও পড়ুনঃ   ক্লাবের মালিকানা লিখে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা

সংবাদ বিজ্ঞপ্তি ও বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে আরব আমিরাত সফরের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এই দলে বেশ কয়েকজন রয়েছেন একেবারে নতুন মুখ, আবার সিনিয়র দলে খেলেছেন এমন খেলোয়াড়ও আছেন কয়েকজন। তারুণ্য নির্ভর দলকেই ব্রিটিশ কোচ বাটলার আগামীর ভবিষ্যৎ হিসেবে দেখছেন, ‘এরাই বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। অনেক খেলোয়াড় রয়েছে তরুণ। তাদের সময় প্রয়োজন এবং ভুল থেকে শিক্ষা নেবে।’

বাংলাদেশ নারী ফুটবল দলে এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয় শৃঙ্খলা। কোচ শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে বলেন, ‘আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়– এই দলে যারা যাচ্ছে তাদের আচরণ ভালো, নির্দেশনা অনুসরণ করে ও গ্রহণযোগ্য পারফরম্যান্স করছে।’

আরও পড়ুনঃ   বাংলাদেশের বিপক্ষে ভারতের একাদশে যারা থাকছেন

আরব আমিরাতে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ২৬ তারিখের ম্যাচটি ফিফা উইন্ডোতে পড়ায় সেটি ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ। ২ মার্চের ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃত হলেও উইন্ডোর বাইরে থাকায় ম্যাচের রেটিং কম থাকবে।

বাংলাদেশ স্কোয়াড : আফিদা খন্দকার, ইয়ারজান, মিলি আক্তার, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রাণী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, ঐশী সুলতানা, তনিমা বিশ্বাস, মেঘলা রাণী, মারিয়াম বিনতে হান্না, কানন আক্তার, আকলিমা খাতুন, বন্যা খাতুন, সুরমা জান্নাত, হালিমা আক্তার, অয়ন্ত বালা, জয়ন্ত বিবি রিতা ও নাবরিন খাতুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST