১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বেরোবির বইমেলা উদ্বোধন করলেন শহীদ আবু সাঈদ ও ফেলানীর বাবা

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক মাঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বইমেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।

এই বইমেলা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবারের বইমেলায় ৪০টি স্টল অংশ নিচ্ছে। পাঁচ দিনব্যাপী এই বইমেলায় আলোচনা সভা, লেখক-পাঠক আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজনও থাকবে।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে তরুণ গ্রাহকদের মাঝে রূপালী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ

বেরোবি উপাচার্য ড. শওকত আলী বলেন, শহীদ আবু সাঈদের আত্মাহুতির মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। প্রতিবছর এই বইমেলার মাধ্যমে উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, বইপড়ার অভ্যাস ও লেখক-পাঠক সৃষ্টিতে এই বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সময় ও দূরত্বের কারণে যাদের ঢাকার অমর একুশে বইমেলায় যাওয়া সম্ভব হয় না, তাদের জন্য বই কেনা ও পড়ায় বড় সুযোগ তৈরি করবে শহীদ আবু সাঈদ বইমেলা। এ বছর স্বল্প সময়ে বইমেলার আয়োজন করা হলেও আগামীতে দীর্ঘ সময়ব্যাপী বইমেলার আয়োজন করা হবে।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST