১৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার : একসঙ্গে দুটি কলেজে চাকরি করায় রাজশাহীর একজন অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থটির উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান। তার বিরুদ্ধে প্রতারণা এবং সরকারের তহবিল থেকে ১৯ লাখ ৩১ হাজার ৪৭১ টাকা অতিরিক্ত বেতন তুলে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের বিবরণী থেকে জানা যায় আসামি মেহেদী হাসান রাজশাহী মহানগরীর মতিহার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি এ পদে যোগ দেন। এর আগে ২০০৪ সালের ১২ জুন তিনি বাগমারা উপজেলার আদর্শ মহিলা টেকনিক্যাল ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (বিএসসি গণিত) হিসাবে যোগ দেন। ওই পদ থেকে পদত্যাগ না করেই তিনি মতিহার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসাবে যোগ দেন। একইসঙ্গে দুই প্রতিষ্ঠান থেকে বেতন নেন তিনি।

আরও পড়ুনঃ   সাংবাদিক খোকন, বিএসইসির শিবলী ও এমপি বাবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেহেদী হাসানের বাড়ি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ মাস্টারপাড়া মহল্লায়। তার বাবার নাম রোস্তম আলী। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর উপশহর তিন নম্বর সেক্টরের বাসিন্দা।

দুদকের উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান জানিয়েছে, সরকারের নীতিমালা ভঙ্গ করে তিনি একইসঙ্গে দুটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এতে তিনি প্রতারণা করে ১৯ লাখ ৩১ হাজার ৪৭১ টাকা অতিরিক্ত বেতন তুলে আত্মসাৎ করেছেন। দুদকের অনুসন্ধানে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। তাই তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ   উদ্ধার ৩৩টি মোবাইল ফোন হস্তান্তর করলেন পুলিশ সুপার

মামলার বিষয়ে জানতে মতিহার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান “তার নামে মিথ্যা মামলা করা হয়েছে, আমি বাগমারা উপজেলার আদর্শ মহিলা টেকনিক্যাল ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষকের চাকরি থেকে অনেকদিন আগে পদত্যাগ করেছি, বর্তমানে আমিসহ আমার প্রতিষ্ঠানের কেউ বেতন পায় না। আমাকে হয়রানি করার জন্য এই মামলাটি দুদক করেছে, আমি আইনের আশ্রয় নিব”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১০

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

১১

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

১৩

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৪

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

১৫

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

১৬

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

১৮

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

১৯

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

২০

Design & Developed by: BD IT HOST