৩১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শিক্ষাসফরে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট শিক্ষক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গার একটি বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাওয়ার পথে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এক স্কুল শিক্ষক।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মডার্ন ফ্যান্টাসি পার্কের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শিক্ষকের নাম মো. ইলিয়াস চোকদার (৩৬)। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকূল গ্রামের বাসিন্দা মৃত হাকিম চোকদারের ছেলে।

আরও পড়ুনঃ   সরকারি কনডমের সরবরাহ বন্ধ, মার্কেটে দাম বেড়েছে দ্বিগুণ

বিজ্ঞাপন

মালিগ্রাম প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জালাল হোসেন জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তাদের স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে একটি বাস শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মডার্ন ফ্যান্টাসি পার্কের উদ্দেশে যাত্রা শুরু করে। এ শিক্ষা সফরের সব দায়িত্বে নিয়োজিত ছিলেন শিক্ষক ইলিয়াস চোকদার। বিকেল তিনটার দিকে বাসটি পার্কের কাছাকাছি পৌঁছায়। ওই সময় গাড়িটি একটি উঁচু সেতুতে উঠতে গেলে শিক্ষক ইলিয়াস চোকদার গাড়ি থেকে নামতে গিয়ে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ   বাগমারায় ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াকে বিজয়ের লক্ষ্যে ছাত্রদলের মতবিনিময়

প্রথমে তাকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু ভাঙ্গার কাছাকাছি পৌঁছালে তার শরীর নিস্তেজ হয়ে যায়। এ অবস্থায় তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST