২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ, ব্যাখ্যায় যা বলছে রাজশাহী

অনলাইন ডেস্ক : পারিশ্রমিক বকেয়া ও চেক বাউন্সের মতো ঘটনার পর এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা নিয়ে আলোচনায় দুর্বার রাজশাহী। জানা গেছে, যেসব ক্রিকেটারের বাসা ঢাকায় তারা চাইলে হোটেল ছেড়ে বাসায় চলে যেতে পারবে। রাজশাহীর এমন নির্দেশনা নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। এবার বিষয়টির ব্যাখ্যা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে, ‘কিছু ক্রিকেটারের অনুরোধের পরে, দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের তিন দিনের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়রা করেছেন। তবে যারা ঢাকার বাইরে থাকেন, বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা দলের সাথে ঢাকার টিম হোটেলে থাকবেন। ঢাকায় বাসা রয়েছে এমন খেলোয়াড়রা যে কোনো দিন টিম হোটেলে চেক ইন করতে পারবেন।’

আরও পড়ুনঃ   পাল্টা শুল্ক নিয়ে উদ্বেগের কারণ নেই: সৈয়দা রিজওয়ানা

প্রসঙ্গত, প্রথম রাউন্ডের সব ম্যাচ শেষ হয়ে গেছে দুর্বার রাজশাহীর। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের তিনে। তাদের সামনে প্লে-অফে ওঠার বেশ ভালো সম্ভাবনা থাকছে। তবে নিজেদের ম্যাচ শেষ হয়ে যাওয়ায় তারা থাকবে সংরক্ষিত আসনে। সেক্ষেত্রে রাজশাহীর সঙ্গে লড়াইটা চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের। অবস্থাদৃষ্টে প্লে-অফে খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে রাজশাহীর।

আরও পড়ুনঃ   এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, অনুশীলন ও ম্যাচ বর্জন কিংবা চেক বাউন্স—চলমান বিপিএলে বিতর্কিত সব কর্মকাণ্ডেই জড়িয়ে আছে দুর্বার রাজশাহীর নাম। এবারের আসরের সবচেয়ে আলোচিত সমালোচিত দলটিও পদ্মাপাড়ের এই ফ্র্যাঞ্চাইজিটি। মাঠের চেয়ে মাঠের বাইরের নানা বিতর্কে বারবার উঠে এসেছে তাদের নাম।

এর আগে ঢাকার দ্বিতীয় পর্বের ম্যাচের দিন আচমকা হোটেল বদল করেছিল রাজশাহী। ওয়েস্টিন থেকে শেরাটনে নতুন করে উঠেছে তারা। শোনা যাচ্ছিল, বিল বকেয়া থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST