২৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে প্রত্যন্ত গ্রামে কৃষকের বাড়িতে ডাকাতি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের প্রত্যন্ত গ্রাম শ্রীরামপুর গৌরিপুর গ্রামে এক কৃষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার দিবাগত রাত দুইটার দিকে লব আলী (৫৫) নামের এক কৃষকের বাড়িতে এ ঘটনা ঘটে। ৬/৭ জন সংঘবদ্ধ ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে পরিবারের সকলকে বেঁধে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে।

কৃষক লব আলী জানান, রাত দুইটার দিকে টয়লেটে যাওয়ার জন্য বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার চোখ ও হাত বেঁধে ফেলে। পরে ঘরে ঢুকে একইভাবে আমার স্ত্রী ও মেয়েকে বেঁধে রেখে তাদের দুই জনের হাতে, গলায় ও কানে থাকা স্বর্ণালংকার খুলে নেয় এবং আলমারী খুলে আরও স্বর্ণালংকার সহ প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লক্ষ টাকা নিয়ে নেয়। তিনি আরও বলেন, বাইরে দিয়ে মই বেয়ে টয়লেটের ছাদের উপর দিয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। ডাকাতি শেষে পরে একই ভাবে তারা চলে যায়।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে সিপিবির ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কৃষকের স্ত্রী শাহানারা বেগম জানান, আলমারীর চাবি কোথায় আছে জানতে চাইলে ‘আমি জানি না, মনে নাই’ বললে ডাকাতদলের লোকজন আমাকে মারধর করে। তারা পরিবারের সকলকে বেঁধে রেখে চলে গেলে আমাদের মেয়ে কৌশলে নিজের বাঁধন খুলে অতঃপর আমাদের বাঁধন খুলে দেয়।

আরও পড়ুনঃ   বগুড়ায় বৃদ্ধা শাশুড়ি ও পুত্রবধূ হত্যা, আশঙ্কাজনক নাতনি

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত চলমান রয়েছে। দোষীদের চিহ্নিত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST