২৫ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ইধিকার স্বপ্ন পূরণের নেপথ্যে কি শাকিব খান?

অনলাইন ডেস্ক : উঠে এসেছিলেন সাধারণ বাঙালি পরিবার থেকে। শোবিজ অঙ্গনে যার ছিল না কোনো পরিজন। চোখজুড়ে দেখেছেন স্বপ্ন, চালিয়েছেন চেষ্টা। নায়িকা হওয়ার ইচ্ছে বুনে পা রাখেন অভিনয়ে। ধারাবাহিকে সুযোগ মিললেও জোটে ফ্লপের ধাক্কা! এরপর একরকম তার ভাগ্য খুলে যায় এক ঢাকাই ছবির কারণে।

বলছি শাকিব খানের নায়িকা খ্যাত ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের কথা। প্রিয়তমা ছবিতে ঢালিউড মেগাস্টারের সঙ্গে জুটি বাঁধার পর শাকিবের নায়িকা তকমাতেই পরিচিত তিনি। ‘প্রিয়তমা’ ছবিতে কাজ করার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি ইধিকাকে। পশ্চিমের নায়ক দেব ডেকে নিলেন তাকে। তার অভিনীত ‘খাদান’ এখন সুপার ডুপার হিট। যা ছিল ইধিকার কাছে স্বপ্ন সত্যি হওয়ার বাস্তব গল্প।

আরও পড়ুনঃ   মেকআপ রুমে ফারিয়াকে দেখে মুগ্ধ ভক্তরা

ইধিকার ক্যারিয়ারে এমন সফলতার পেছনে কারও অবদান সরাসরি তুলে না ধরলেও নায়িকা তার স্বপ্ন পূরণ করেছেন বলে জানান। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক মুঠোবার্তায় ইধিকাকে বলতে শোনা যায়, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ইধিকা। সিডিউল বা তারিখেও মিল নেই; যে কারণে নিজের ছবি খাদানের ওয়ার্ল্ড প্রিমিয়ারে ভারতের বাইরে যেতে পারেননি তিনি।

এদিকে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইধিকা। শাকিব খানের সঙ্গে তার পরের ছবি ‘বরবাদ’ এর কাজও প্রায় শেষ। ইধিকা বলেন, ‘বরবাদ ছবির শুটিং প্রায় শেষ। এরপরও কিছু কাজ রয়েছে। আশা করি সেগুলো মার্চে শেষ হবে। হয়তো ছবিটি এবার ঈদে রিলিজ করবে।’

বাংলাদেশের দর্শকদের নিয়ে ইধিকা বলেন, ‘আমি এপার-ওপার আলাদা করি না, তারা আমার নিজেরই মানুষ। তাদের ভাষাতে আমি যতটা এপারের, ততটা ওপারেরও।’

আরও পড়ুনঃ   লন্ডনে যেতে পারলেন না নিপুণ, বিমানবন্দর থেকে ফেরানো হলো

সেই মুঠোবার্তায় ক্যারিয়ার প্রসঙ্গে ইধিকা বলেন,‘আমাদের মতো পরিবারে খুব বড় স্বপ্ন দেখতে সবাই ভয় পায়। তারা ভাবতে থাকে চারিপাশের যে অদৃশ্য এক গণ্ডি রয়েছে তার থেকে বেশি স্বপ্ন দেখা নিছক বাড়াবাড়ি। এখন মনে হয়, সেই সীমারেখাটা বোধহয় আমি ভাঙতে পেরেছি। স্বপ্ন দেখা মানুষগুলো যেন আগামী দিনে আমাকে উদাহরণ হিসেবে রাখতে পারে।’

বলা বাহুল্য, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেই নায়িকা পরিচয়ে আসেন ইধিকা পাল। তার ভক্ত-অনুরাগীরাও মনে করেন, ইধিকা পাল বাংলাদেশে বেশ জনপ্রিয়; যেখানে শাকিব খানের সঙ্গে তার জুটি নায়িকার জনপ্রিয়তা বাড়িয়েছে। যা ইধিকার ক্যারিয়ার ঠিক রাখার জন্য ইতিবাচক ভূমিকা রেখেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST