১৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে দিয়ে বীজ বপন করবো, তোমরাই হবে অগ্রদূত : উপদেষ্টা শারমীন এস মুরশিদ 

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তোমরাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যুগের তরুণ প্রজন্ম। AI সারা বিশ্বকে নাকি মহাকাশে নিয়ে যাবে, AI নতুন নতুন দিগন্ত খুলবে, নতুন নতুন আইডিয়া জাগাবে, AI এর বিভিন্ন ব্যবহার হবে এবং আমরা শুনতে পাচ্ছি রূপকথার গল্পের মতো AI আমাদের জীবনটাকে আমূল পাল্টে দিতে পারবে।

তিনি বলেন, AI এর ভাষা তোমরা বুঝবে, যেমনি ভাবে তোমরা এদেশের অন্যায়ের বিরুদ্ধে দুঃসাহস দিয়ে জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে দেশকে পাল্টে দিয়েছে। তোমরাই পারবে এ দেশটাকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে। এজন্য আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে দিয়ে বীজ বপন করবো, তোমরাই হবে অগ্রদূত ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ   বিপিএলে কানাডিয়ান মডেল, নিয়োগ দিলো চিটাগাং কিংস

তিনি আজ ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB)-তে  ৬ তম জাতীয় সৃজনশীল চ্যালেঞ্জ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন আইইউবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর এম তামিম,  আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেন,  আইইউবি গবেষণা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ফয়সাল উদ্দিন প্রমুখ।

উপদেষ্টা এ অনুষ্ঠানে মেয়েদের থেকে ছেলেদের কম দেখছি উল্লেখ করে বলেন, তোমরা দেখেছো ২৪ জুলাই গণঅভ্যুত্থান হলো, এর পিছনে মেয়েরাই ছিল অগ্রভাগে। ৭১ এ মুক্তিযুদ্ধের সময় এবং ২৪ জুলাই গণঅভ্যুত্থানেও রাজপথে ছিলাম । অনেকে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্বের শিকার হয়েছে, শহিদ হয়েছে । তোমরা আমাদের যে দায়িত্ব দিয়েছো বিশেষ করে আমার যে দুটো মন্ত্রণালয় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মহিলা ও শিশু এবং অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি।

আরও পড়ুনঃ   দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি যাত্রা

তিনি বলেন, মূলধারার বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের বিজ্ঞানের যুগে প্রযুক্তিবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে মেধার বিকাশ ঘটাতে হবে, প্রযুক্তিগত বিজ্ঞান চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে দেশকে বিশ্বের কাছে পরিচয় করে তুলতে হবে।

সন্ধ্যায় তিনি প্রবাস মেলা পত্রিকার প্রতিষ্ঠা বর্ষিকীতে যোগদান করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংবাদপত্র প্রবাস মেলার ১১ বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১১

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১২

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৫

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৬

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৭

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৮

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৯

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

২০

Design & Developed by: BD IT HOST