১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নির্যাতিত ছাত্রনেতার বাড়ির দেয়ালে ‘সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও’ হুমকি

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: বাড়ির দেয়ালে লিখনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর চারঘাট উপজেলা প্রতিনিধি ফা-আরদ্বীন রহমানকে (১৮) হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার দিবাগত রাতে সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা এলাকায় তাঁর নিজ বাড়ির দেওয়ালে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হউ। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখার পর তাঁর পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ফা-আরদ্বীন রহমান বালিয়াডাঙা এলাকার বজলুর রহমানের ছেলে। তিনি সিটি পলিটেকনিক এন্ড টেক্সটাইল ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল তৃতীয় বর্ষেরশিক্ষার্থী। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারঘাট উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন।

জানাযায়, গত ১৮ই জুলাই রাজশাহীর চারঘাট উপজেলার পল্লীবিদ্যুৎ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করে শিক্ষার্থীরা। সেই মিছিল থেকে ফা-আরদ্বীন রহমানসহ আটক হয় আট শিক্ষার্থী। আটকের পর থানায় নিয়ে আটককৃতদের ব্যাপক নির্যাতন চালায় পুলিশ। পরদিন তাঁদের জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুনঃ   কারো চাপে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়নি: ইসি সচিব

আন্দোলন চলাকালীন সময় ফেসবুকে শেখ হাসিনার সরকারকে স্বৈরাচার তকমা দিয়ে একাধিক পোস্ট দেওয়ায় জেলে থাকা অবস্থায় ২১ জুলাই রাতে জেলখানার টর্চার সেলে নিয়ে ফা-আরদ্বীনকে হাত-পা বেঁধে শারিরিক নির্যাতন করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগষ্ট জেলখানা থেকে মুক্তি পান তিনি। কিন্তু শারিরিক নির্যাতনের পর ঠিকমত চিকিৎসা না পাওয়ায় এখন পর্যন্ত ঠিকমত হাঁটতে পারেননা তিনি। এ অবস্থায় বাড়ির দেয়ালে মৃত্যুর হুমকি পাওয়ায় ফা-আরদ্বীন ও তাঁর পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ফা-আরদ্বীন রহমান বলেন, রবিবার রাতে ১০ টার দিকে বাবার সাথে বাজার থেকে বাসায় ফিরি। এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকালেও লেখাটি ছিলনা। ১৮ জুলাই পুলিশের হাতে আটকের পর থানা ও জেলখানায় দফায় দফায় নির্যাতনের শিকার হয়েছি। এখনো সুস্থ-স্বাভাবিক হতে পারিনি। অধিকাংশ সময় বাবা-মা বাড়ি একা থাকেন। তাঁদের নিরাপত্তার কথা ভেবে আতংকিত হচ্ছি। চারঘাট উপজেলার প্রতিনিধি হিসাবে কাজ শুরু করায় আমাকে হুমকি-ধমকি দিতেই পরিকল্পিত ভাবে কাজটি করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

আরও পড়ুনঃ   সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের আরেকটি সম্মাননা

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা প্রতিনিধি রোহানা সেতু বলেন, ফা-আরদ্বীনকে হত্যার হুমকির বিষয়টি রাতেই জেনেছি। গত শুক্রবার ফা-আরদ্বীন আমরা চারঘাট উপজেলায় ‘জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের’ পক্ষে জনমত তৈরির জন্য লিফলেট বিতরণ করেছি। সে অন্যায় অবিচারের বিপক্ষে জনমত তৈরিতে চারঘাট উপজেলায় কাজ করছে।এজন্য তাঁর কার্যক্রম বাঁধাগ্রস্ত করতেই এভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের কাছে আবেদন জানিয়েছি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ বিষয়ে ফা-আরদ্বীন রহমান লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১১

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১২

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৩

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৪

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১৬

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৭

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৯

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

২০

Design & Developed by: BD IT HOST