৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নাটকীয় ম্যাচে হারের পর মেজাজ হারালেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক : অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬টি ম্যাচ খেলা নুরুল হাসান সোহানের দলটি সবকটি ম্যাচেই জিতেছে। এদিকে, ম্যাচটিতে হারের পর মেজাজ হারাতে দেখা যায় বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে। ঠিক কী কারণে তিনি নিজের রাগ সংবরণ করতে পারেননি সেটি জানা না গেলেও, বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল।

ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিংরুমে থাকা কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় ম্যাচ জেতানো রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষপর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন। ওই সময় টিক কী ঘটেছিল এই প্রশ্ন করা হয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালের কাছে। তামিমের বড় ভাই জানালেন, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’

আরও পড়ুনঃ   আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের

অন্যদিকে, উত্তাপ ছড়ানো সেই পরিস্থিতিতে তামিমের পাশে ছিলেন রংপুর দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব, কিন্তু কিছু একটা হয়েছে।’

শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ২৬ রান। মোটামুটি জয়ই হয়তো ধরে নিয়েছিল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। তবে কাইল মায়ার্সের করা ওভারটিতে অধিনায়ক সোহান ৩০ রান তোলেন ৩টি করে চার-ছক্কায়। তাতেই জয়োৎসবে মাতে রংপুর। এ নিয়ে চলতি আসরে ৬ ম্যাচ খেলে অপরাজেয় থাকার রেকর্ডও তারা ধরে রেখেছে।

আরও পড়ুনঃ   ‘তোমরা এই হলের মেয়েদের প্রস্টিটিউশনে বাধ্য করেছ’

প্রসঙ্গত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মায়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST