৭ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফেতে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কবেজ লেঠেল’ নিয়ে আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি : ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফের সদস্যরা সম্প্রতি মঈনুল আহসান সাবেরের জনপ্রিয় উপন্যাস কবেজ লেঠেল নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করেছেন। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এই বইটি বাংলাদেশের ইতিহাসবিষয়ক আলোচনায় মাস্টারপিস হিসেবে ব্যাপকভাবে সমাদৃত।
কবেজ লেঠেলে ফুটে উঠেছে মুক্তিযোদ্ধা, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাঁদের সহযোগী এবং রক্তক্ষয়ী যুদ্ধের এক ভয়ানক গল্প, যার মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। যুদ্ধের ময়দানে রচিত সংগ্রামের বাইরেও ঐ সময়ে মানুষের মনে যে অস্থিরতা ছিল, তা এই উপন্যাসের মাধ্যমে অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরেছেন লেখক।
আলোচনায় অংশগ্রহণকারী সাহিত্যানুরাগী ব্যাংকাররা মুক্তিযুদ্ধের নানান প্রেক্ষাপট নিয়ে আলোচনার পাশপাশি কীভাবে বাংলাদেশ বিশ্বমঞ্চে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। মুক্তিযুদ্ধের ত্যাগ ও সহনশীলতার সাহিত্যিক দলিল হিসেবে কবেজ লেঠেলের গুরুত্বের ওপর জোর দিয়ে আলোচকরা বলেন, বাংলাদেশের ইতিহাস আরও ভালোভাবে বুঝতে এই বইটি এক অনবদ্য হাতিয়ার।
রিডিং ক্যাফে উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের একটি সিগনেচার প্রোগ্রাম, যার লক্ষ্য হলো ব্যাংকের সহকর্মীদের মাঝে বইপড়ার সংস্কৃতি এবং বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার ঘটানো। চুয়াডাঙ্গা ব্রাঞ্চে কবেজ লেঠেলের মতো সাহিত্য নিয়ে আলোচনা ব্যাংকটির এই প্রোগ্রামের মিশনকে পুনর্ব্যক্ত করে। এরকম আয়োজনের মাধ্যমে এই প্রোগ্রামের লক্ষ্য হলো, সাহিত্য নিয়ে বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে সামাজিক এবং জাতীয় সমস্যাগুলোকে তুলে ধরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

রুয়েটের নবীন শিক্ষার্থীরা পেলেন মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড

মোহনপুরে রাজ্জাক হত্যা মামলার দুই আসামীকে গাজীপুর থেকে গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

১০

বগুড়া এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘট্নায় সকালে ৭ জন, বিকেলে ২ জন নিহত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

নগরীর মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

নাটোরের অপহরণ মামলার প্রধান আসামি সাভারে আটক

১৪

নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

১৫

কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৮

নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৯

থাইল্যান্ডে স্কুলে গুলিতে নিহত ৪, আহত ১৫ শিক্ষার্থী

২০

Design & Developed by: BD IT HOST