৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ভাড়া বাড়িতে অসামাজিক কার্যকলাপ, দম্পতিসহ ১২ জন আটক

অনলাইন ডেস্ক : রংপুরের পীরগঞ্জে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে এক দম্পতিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে পাঁচজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনগত মধ্যরাতে পীরগঞ্জ পৌরসভার প্ৰজাপাড়া (পালপাড়া) ও মদনখালী ইউনিয়নের খয়েরবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার ইসমতারা সুমি (২০), ঢাকার নবাবগঞ্জের সানজিদা আক্তার ইতি (২৪), মুন্সীগঞ্জের সুমাইয়া আক্তার (২০), পীরগঞ্জের রায়পুরের শ্যামলী খাতুন (৩২) এবং তার স্বামী দুলু মিয়া (৪০), ফতেহপুর ফকিরা গ্রামের রফিকুল ইসলাম (৩৭), রামনাথপুর ইউনিয়নের রশিদুল ইসলাম (২৮) ও শিহাব মিয়া (২১), পীরগঞ্জ পৌর এলাকার উত্তম চন্দ্ৰ পাল (২৭), সর্দারপাড়া মহল্লার স্বপন হাসান (৩৫), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জেসমিন আক্তার (২৩) এবং পীরগঞ্জের খয়েরবাড়ি গ্রামের মনোয়ার হোসেন (৫০)।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির সাথে জলাবদ্ধতার ভোগান্তি

পুলিশ জানায়, পীরগঞ্জ পৌরসভার প্ৰজাপাড়ায় দুলু মিয়ার (পালপাড়া) ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে সেখানে অভিযান চালিয়ে দুলু মিয়া ও তার স্ত্রীসহ ১০ জনকে আটক করে পুলিশ। পরে অপর অভিযানে পীরগঞ্জ থানার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের খয়েরবাড়ি গ্রাম থেকে বাড়ির মালিক মনোয়ার হোসেন ও এক নারীকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   ১ জুন রাসিকের ব্যবস্থাপনায় ৬৬ হাজার ৫১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১০

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

১১

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

১২

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

১৩

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১৪

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১৫

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১৬

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৭

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৮

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৯

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST