২৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রেড্ডির রেকর্ড গড়া সেঞ্চুরিতে ফেরার লড়াই ভারতের

অনলাইন ডেস্ক : দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ব্যর্থ ছিল ভারতের টপ অর্ডার। একই পথে হেটেছেন অভিজ্ঞ বিরাট কোহলি-ঋষভ পান্তরা। তাতে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। আজ সকালে দ্রুত উইকেট হারিয়ে আরো বেশি চাপে পড়ে তারা। এমনকি ফলো অনের শঙ্কাও করছিলেন কেউ কেউ। কিন্তু অভিষেক সেঞ্চুরিতে শঙ্কার সেই কালো মেঘ কেটেছেন নীতিশ রেড্ডি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ওয়শিংটন সুন্দর। ফলে দিনশেষে কিছুটা হলেও স্বস্তি নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে রোহিত শর্মার দল।

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান করেছে ভারত। এখনও প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১১৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা। তাদের হাতে আছে মাত্র এক উইকেট।

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড

৫ উইকেটে ১৬৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার পান্ত ও রবীন্দ্র জাদেজা সকালে ভালোই শুরু করেছিলেন। শুরুর আধা ঘন্টায় পেসাররা যে বাড়তি সুবিধা পেয়েছেন সেটা কাজে লাগাতে দেননি এই দুই ব্যাটার।

কঠিন সময় পার করে যখন বড় জুটি গড়ার দিকে এগোচ্ছিলেন তখনই পান্তকে থামিয়েছেন স্কট বোল্যান্ড। নাথান লায়নের হাতে ধরা পড়ার আগে ২৮ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর রেড্ডির সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন জাদেজা। তবে জাদেজাও ইনিংস বড় করতে পারেননি। ৫১ বলে ১৭ রান করেছেন তিনি।

২২১ রানে ৭ উইকেট হারিয়ে ভারত তখন ফলো অনের শঙ্কায়। দলের এমন বিপদে ত্রাতা হয়ে হাজির হন রেড্ডি। তরুণ এই ব্যাটার এক প্রান্তে প্রতিরোধ গড়েন। আরেক প্রান্তে দাঁড়িয়ে থেকে রেড্ডিকে যোগ্য সঙ্গ দেন সুন্দর। এই দুজনে মিলে অষ্টম উইকেট জুটিতে তোলেন ১২৭ রান।

আরও পড়ুনঃ   নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

১৬২ বলে ৫০ রান করেছেন সুন্দর। তার এই ইনিংসে বাউন্ডারি ছিল মাত্র একটি। এই পরিসংখ্যানই বলে দেয় মাটি কামড়ে উইকেটে পড়েছিলেন এই অলরাউন্ডার।

সুন্দর ফিফটি করে ফিরলেও সেঞ্চুরি পেয়েছেন রেড্ডি। অভিষেক সেঞ্চুরি পেতে তিনি খেলেছেন ১৭১ বল। ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। দিন শেষে তিনি অপরাজিত আছেন ১০৫ রান করে।

শেষদিকে আলোক স্বল্পতার কারণে নির্দিষ্ট সময়ের আগেই দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST