২৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ম্যানচেস্টার সিটিতে আসছেন মেসি!

অনলাইন ডেস্ক : সময়টা বেশ খারাপই যাচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য। শেষ ১২ ম্যাচের মধ্যে ৯ পরাজয়। জয় একটি এবং বাকি দুটি ড্র হয়েছে। ব্যক্তিগতভাবে এমন বাজে অবস্থায় কখনোই পড়তে হয়নি ম্যানসিটি বস পেপ গার্দিওলাকে। বর্তমানে তার দল আছে লিগ টেবিলের ৬ষ্ঠ স্থানে। আপাতত ঠিক কোনো পরিকল্পনাতেই দলকে সাফল্য এনে দিতে পারছেন না সময়ের সেরা এই কোচ।

এমন দুঃসময়ে পেপ গার্দিওলা বিকল্প হিসেবে খুঁজে নিয়েছেন নিজের পুরাতন অস্ত্রকে। যাকে বিশ্বসেরা হয়ে উঠতে গার্দিওলা সাহায্য করেছিলেন সবচেয়ে বেশি, সেই লিওনেল মেসিকেই আবার নিজের দলে পেতে চাইছেন স্প্যানিশ এই কোচ। পেপ গার্দিওলার বিশ্বাস, সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিই পারেন সিটিজেন্সদের চলমান সমস্যা থেকে বের করতে।

ইতালিয়ান গণমাধ্যম টুট্টোস্পোর্টসের এক খবরে এমনই দাবি করা হয়েছে। আর সেটা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বেশ সাড়াও ফেলেছে বিগত কয়েকদিনে। গণমাধ্যমটির দাবি অনুযায়ী, ছয় মাসের জন্য লিওনেল মেসিকে ধারে ইংল্যান্ডে নিয়ে আসতে চান গার্দিওলা। আর প্রস্তাবটি এরইমাঝে চলে গিয়েছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির কাছে। সেখানকার মালিক ডেভিড বেকহ্যাম আবার এই চুক্তির সমস্তটাই ছেড়ে দিচ্ছেন মেসির হাতে।

আরও পড়ুনঃ   বাগমারায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লিওনেল মেসির হাতে এই মুহূর্তে অখন্ড অবসর। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার শুরু হয় ফেব্রুয়ারি থেকে। ৬ মাসের জন্য ধারে মেসিকে আনা হলে অন্তত দুই মাস নির্বিঘ্নেই সিটিকে সার্ভিস দিতে পারবেন মেসি। কিন্তু এসবই এখন পর্যন্ত গুঞ্জন ও কাগুজে আলাপ। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা হাজির হয়নি।

উল্লেখ্য, পেপ গার্দিওলা এবং লিওনেল মেসির যুগলবন্দী এর আগেরবার ছিল ৪ বছরের জন্য। এমনকি মেসি সবচেয়ে বেশি খেলেছেন এই স্প্যানিশ কোচের অধীনেই। ২১৯ ম্যাচ খেলে করেছেন ২১১ গোল। করিয়েছেন ৯২ গোল। আধুনিক ফুটবলের জনপ্রিয়তম ধারণা ‘ফলস নাইন’ এর শুরুটাও হয়েছিল মেসি-গার্দিওলা যুগলবন্দীতে। তাদের এই জুটিতেই বার্সা পেয়েছিল তিন লা লিগা ও দুই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ছিল এক ট্রেবল এবং একটি হেক্সাজয়ী মৌসুম।

আরও পড়ুনঃ   আফগানিস্তানকে হারিয়ে আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

মেসিও ক্যারিয়ারের টানা চার ব্যালন ডি’অর শিরোপা পেয়েছিলেন এই গার্দিওলার অধীনে। নিজেকে ফুটবলের মহাতারকা করে তোলার শিক্ষাটা গার্দিওলার সময়েই পেয়েছিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। যদিও এরপর আর কখনোই একসঙ্গে হতে পারেননি দুজনে। মেসি অবশ্য নিজেকে এরপর সর্বকালের সেরাদের কাতারে তুলেছেন। ২০২২ সালে বিশ্বকাপ জেতার পরের মৌসুমেই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় দিয়ে চলে যান মার্কিন ফুটবলে।

এর আগেও বেশ কয়েকবারই শোনা গিয়েছিল লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটির গুঞ্জন। বিশেষ করে, প্যারিস সেইন্ট জার্মেইনের বদলে মেসি সিটিতে যাবেন এমন গুঞ্জন জোরেশোরে শোনা গিয়েছিল ২০২১ সালের গ্রীষ্মে। তবে এর কোনোবারেই সেসব আলোর মুখ দেখেনি। নিজের দুর্দিনে প্রিয় শিষ্যকে তিনি পেতে চাইবেন, এমনটা ঠিক অতিরঞ্জিত নয়। শেষ পর্যন্ত, গুঞ্জন ছাপিয়ে মেসি ম্যানসিটিতে যাবেন কি না, সেটা সময়ই সবচেয়ে ভালো জানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

১৪

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

১৫

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

১৭

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

১৮

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

২০

Design & Developed by: BD IT HOST