২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জামিনে বের হয়ে থানার এক কন্সটেবলকে জিম্মি করে টাকা দাবি আসামির

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ছিনতাই মামলায় জেল খেটে জামিনে বের হয়ে কম্পিউটার অপারেটর এক কন্সটেবলকে জিম্মি করে আড়াই লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।

শুক্রবার ২০ ডিসেম্বর ভোরে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নগরীর রাজপাড়া থানাধীন টুলটুলি পাড়ার মোড়ের কাছে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে জিম্মি কন্সটেবলকে উদ্ধার করে। তবে ঘটনার সাথে জড়িত ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. মিলন (৩৫)। তিনি নগরীর হড়গ্রাম এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক চুরি-ছিনতাইয়ের মামলা রয়েছে। আর জিম্মি দশা থেকে উদ্ধার হওয়া কন্সটেবলের নাম বদিউজ্জামান জনি। তিনি রাজপাড়া থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুনঃ   মাটিতে পুঁতে ফেলা হলো ৫০০ কেজি চিংড়ি

পুলিশের দেয়া তথ্যমতে, কন্সটেবল জনি থানার ডিউটি শেষ করে শুক্রবার ভোর ৪টার দিকে বাসায় ফিরছিলেন। কোর্ট স্টেশন সংলগ্ন টুলটুলি পাড়ায় পৌছালে মিলন প্রায় ১০-১২ জনকে সাথে নিয়ে জনিকে জিম্মি করে তার কাছে আড়াই লাখ টাকা দাবি করে। এসময় জনি তার বন্ধু মিনহাজকে ফোন দিয়ে টাকা নিয়ে আসতে বলেন। মিনহাজ বিষয়টি জনির বাবাকে জানান। জনির বাবা রাজপাড়া থানায় খবর দেন। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কন্সটেবল জনিকে উদ্ধার করে।

(ছবি: মিলনের সহযোগী সানোয়ার) 

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন পালিয়ে পায়। তবে ঘটনাস্থল থেকে মিলনের সহযোগী সানোয়ারকে আটক করে পুলিশ।

পুলিশ আরও জানায়, চলতি বছরে নগরীর চিড়িয়াখানা সড়কে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে যাবার সময় ছিনতাইয়ের শিকার হন। ঐ মামলায় মিলনকে গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। আর সেই মামলাটি থানায় কম্পিউটারে কম্পোজ করেছিলেন কন্সটেবল জনি। যা মিলন দেখেছিলেন। মিলন সেই ছিনতাই মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে বের হয়ে এসেছে। এর পর থেকেই ওৎ পেতে ছিলেন মিলন। শুক্রবার ভোরে কন্সবেটবল জনিকে একা পেয়ে দলবল নিয়ে তাকে আটক করে মুক্তিপন দাবি করে মিলন। ঘটনার পর থেকে মিলন পলাতক রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪ জন

ওসি মো. আশরাফুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় সানোয়ার নামে মিলনের এক সহযোগীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে কন্সটেবল জনির বাবা বাদী হয়ে রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST