২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আরও প্রবাসী ফুটবলারে চোখ বাফুফের

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ফুটবলতো বটেই ক্রীড়াঙ্গন জুড়েই একটাই আলোচনা হামজা চৌধুরী। বিশ্বের সবচেয়ে শীর্ষ লিগ ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জার্সি গায়ে জড়াবেন। এক সময় ছিল স্বপ্ন। নানা ধাপ ও আনুষ্ঠানিকতা পেরিয়ে এখন সেটি বাস্তবে রূপ নিয়েছে। গতকাল সন্ধ্যায় ফিফা থেকে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পর আজ সকালে বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল নিজ বাসভবেন গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন।

বাংলাদেশ জাতীয় ফুটবলের দলের বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক প্রবাসী। দলের অন্যতম সেরা ডিফেন্ডার তারিক কাজীও ফিনল্যান্ড থেকে এসেছেন। এরই ধারাবাহিকতায় আজ হামজা বাংলাদেশ দলে মনে করেন নতুন সভাপতি,’ সকল কিছুরই একটা ধারাবাহিকতা থাকে। এক দশক আগে জামালের মাধ্যমে শুরু হয়েছিল। এর ফলে এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার বাংলাদেশ দলে। সামনে হয়তো বাংলাদেশের কেউ বড় কোনো লিগে খেলার সুযোগ পাবে।’

হামজার পাশাপাশি বাফুফে আরও প্রবাসী ফুটবলার নিয়ে কাজ করছে। তাদেরও সুযোগ দিতে চায় বাফুফে,’ আশা করছি হামজা চৌধুরীর মতো অন্য প্রবাসী যারা খেলছেন, তাদের আরও চিহ্নিত করে বাংলাদেশ দলে খেলার জন্য অনুপ্রাণিত করতে পারবো। বাফুফে চেষ্টা করবে খেলোয়াড়দের নিয়ে নানান তথ্য দিতে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অনেক মেধা আছে। দেশের বাইরে, ইতালিয়ান, জার্মানি কিংবা দক্ষিণ আমেরিকান যারাই আছেন– আমি বিশ্বাস করি হামজা তাদের অনুপ্রেরণা জোগাবেন বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য।’

আরও পড়ুনঃ   দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী থাকবে পূজামণ্ডপে: উপদেষ্টা

হামজার বাংলাদেশের হয়ে খেলবে। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য বড় ব্র্যান্ডিং হলেও বাফুফে সভাপতির প্রথম তাগিদ ম্যাচ জয়ের দিকে,‌’ এটা অবশ্যই ব্রান্ডিংয়ের সুযোগ রয়েছে। তবে আমরা এখনই এটা নিয়ে ভাবছি না। আমরা চাই বাংলাদেশ জাতীয় দল আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত জিতুক। কম গোলে হারা, ড্র করা এই প্রবণতা থেকে আমরা বের হয়ে আসতে চাই। ‘

হামজা আসায় বাংলাদেশের দলীয় শক্তি বৃদ্ধি পাবে নিঃসন্দেহে। ফুটবল ১১ জনের খেলা। দলীয় কমিন্বেশন ও কৌশলের ওপর অনেক কিছু নির্ভর করে। যা ফুটবলে পুরোটাই করে থাকেন কোচ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান কোচের চুক্তি প্রায় শেষের দিকে। নতুন কোচ সম্পর্কে সভাপতি বলেন, ‘১ জানুয়ারি থেকে নতুন মৌসুমের কোচ নিয়ে কথা বলবো। জাতীয় দল কমিটি কোচের পারফরম্যান্স, খেলার মূল্যায়ন-পারিপার্শ্বিকতা সব কিছু মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের পক্ষে দুঃস্থ ও অসহায় মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ ২৫ মার্চ। এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষ ভারত। সেই ম্যাচেই হামজাকে পাওয়া যাবে কিনা এই প্রসঙ্গে সভাপতি বলেন, ‘কোনও তথ্য আপাতত নেই। এখনও সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। তবে এএফসি এশিয়ান কাপ নিয়ে আমরা প্ল্যানিং করছি। এর আগে বাংলাদেশের প্রীতি ম্যাচ ক্লোজড ডোর হবে। ভিডিও বা অন্য কিছুর জন্য বাইরের কাউকে অ্যালাউ করতে দেবো না। এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে একটি দল যাবে গ্রুপ সেরা হয়ে। ভারতের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্ব দিয়ে দেখছি। প্রথম ম্যাচ ভালো করতে পারলে গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ থাকবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১০

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১১

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৩

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১৫

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৬

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৮

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১৯

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST