১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ঢাকায় এলেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা

অনলাইন ডেস্ক : বাংলাদেশে শিশুদের অনুপ্রেরণা এবং উৎসাহ দিতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থার-নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার প্লেপেন স্কুলে আয়োজিত ‘এক্সপ্লোরিং স্পেস, ইন্সপায়ারিং ইয়ং মাইন্ড’ শিরোনামে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আকাবার এ সফরটিকে দেখা হচ্ছে দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে। কারণ, এই প্রথম বাংলাদেশ সফরে এলেন নাসার কোনো প্রধান নভোচারী।

আরও পড়ুনঃ   গণমাধ্যম পুলিশ কর্মকর্তাদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ করছে

স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে অনুপ্রেরণামূলক এক আলাপচারিতায় অংশ নেন নাসার প্রধান নভোচারী জোসেফ। অনুষ্ঠান ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের ছিল ব্যাপক আগ্রহ।

এ সময় মহাকাশকেন্দ্রিক তথ্যচিত্র এবং নভোচারীদের প্রাত্যহিক জীবন সম্পর্কে জানানো হয়। মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ, বিশেষ করে জলবায়ু সংকট মোকাবিলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করেন আকাবা।

আরও পড়ুনঃ   শেষের পাতা

জানা গেছে, প্রাতিষ্ঠানিক কার্যক্রম ছাড়াও, আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেবেন। সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে, তা নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে, আর্টেমিস অ্যাকর্ডস-এর মাধ্যমে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST