৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কবে কোথায় দেখতে পাবেন

অনলাইন ডেস্ক : মাঠের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাদবাকি সব আনুষ্ঠানিকতা নিয়ে কোনো কমতি নেই এখন পর্যন্ত। পাকিস্তানে আইসিসির এই বৈশ্বিক আসর অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে আছে নানা প্রশ্ন, নানা সংশয়। ভারত নিজেদের রাজনৈতিক সিদ্ধান্তে পাকিস্তানে যেতে না চাওয়াতেই মূলত এই জটিলতার শুরু। আর বিশেষ এই সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকরী সমাধান নিতে পারেনি আইসিসি।

তবে মূল কাজে বাঁধা থাকলেও আইসিসি বাকি আনুষ্ঠানিকতায় কোনো কমতিই রাখছে না। পুরোদমে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণ। যার ধারাবাহিকতায় এবার বাংলাদেশে পা রাখছে প্রেস্টিজিয়াস এই ট্রফি। দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’–এর তত্ত্বাবধানে ট্রফির বিশ্বভ্রমণ পর্ব চলছে। বাংলাদেশে থাকবে চারদিনের জন্য।

আরও পড়ুনঃ   জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারও সেরা রাজশাহী সিটি কর্পোরেশন

বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফি প্রথম জনসমক্ষে দেখা যাবে আগামীকাল। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে রাখা হবে ট্রফি। সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখার পর ঢাকায় নিয়ে আসা হবে।

ঢাকায় চ্যাম্পিয়নস ট্রফি রাখা হবে ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।

আরও পড়ুনঃ   নিষিদ্ধ জালে পদ্মায় চলছে মাছ শিকার

এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এই ভ্রমণপর্ব শুরু হয়েছে আয়োজক দেশ পাকিস্তান থেকে। ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ট্রফিটির অবস্থান ছিল দেশটির বিভিন্ন অঞ্চলে। পাকিস্তান পর্ব শেষ করে ট্রফিটি আফগানিস্তানে যায় ২৬ নভেম্বর। ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের কাছেই ছিল এটি। আজ এসেছে বাংলাদেশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১০

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৩

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১৪

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১৫

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৬

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৭

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৮

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৯

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST