২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুই কিংবদন্তির নামে সিরিজ, ব্যাট দিয়ে বানানো হলো ট্রফি

অনলাইন ডেস্ক : মার্টিন ক্রো আর গ্রাহাম থর্প। একজন নিউজিল্যান্ডের কিংবদন্তি, অন্যজন ইংল্যান্ডের। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজটা উৎসর্গ করা হয়েছে এই দুই প্রয়াত কিংবদন্তিকে। দুই সাবেক ক্রিকেট তারকার নামেই এখন থেকে পরিচিত হবে দুই দেশের টেস্ট লড়াই। আর এই সিরিজের জন্য তৈরি করা হয়েছে বিশেষ এক কাঠের ট্রফি।

কাঠের ট্রফির বেদির পাশে পিতলের পাতে কালো অক্ষরে লেখা ক্রো-থর্প ট্রফি। আর এই ট্রফিতেও আছে বিশেষত্ব। কাঠের এই ট্রফি তৈরি হয়েছে মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রয়াত দুই ক্রিকেটারের পরিবারের সহযোগিতায় করেছে ট্রফি বানানোর কাজটা।

১৯৯৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে জিএম ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন ক্রো। ২০১৬ সালে প্রয়াত হওয়া এই ক্রিকেটারের পরিবার সেই ব্যাটটিই উপহার দিয়েছে ট্রফি বানাতে। অন্যদিকে থর্পের ব্যাটটি কুকাবুরার তৈরি। এই ব্যাট দিয়েই ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুর পেয়েছিলেন।

আরও পড়ুনঃ   শিল্প এলাকার ৪০ লাখ শ্রমিক পাবেন টিসিবির পণ্য, মঙ্গলবার উদ্বোধন

ট্রফির নকশা করেছে মাহু ক্রিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠান। এই কোম্পানিই এর আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ট্রফি তৈরি করেছিল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ক্রাইস্টচার্চ টেস্ট শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ক্রো-থর্প ট্রফি। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড এই সিরিজে তিন টেস্ট খেলবে। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের পর ওয়েলিংটন ও হ্যামিল্টনে হবে পরের দুটি টেস্ট।

বেশিরভাগ বোদ্ধাদের মতে, মার্টিন ক্রো নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা ব্যাটসম্যান। ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তোলা দলের অধিনায়ক ছিলেন। টেস্ট ক্যারিয়ারটাও বেশ উজ্জ্বল। ৭১ টেস্টে ৪৫ দশমিক ৩৬ গড়ে ৫ হাজার ৪৪৪ রান করা ক্রো টেস্টে সেঞ্চুরি পেয়েছেন ১৭টি। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর ২০১৬ সালে ৫৩ বছর বয়সে মারা যান ক্রো।

আরও পড়ুনঃ   জলাতঙ্ক নিয়ে সচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

অন্যদিকে গ্রাহাম থর্প মারা গেছেন গত আগস্টে ৫৫ বছর বয়সে। আত্মহত্যা করছেন সাবেক এই অধিনায়ক। খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্টে ৪৪.৬৬ গড়ে ১৬ সেঞ্চুরিতে ৬ হাজার ৭৪৪ রান করেছিলেন তিনি।

নতুন এই ট্রফির ঘোষণা দিতে গিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান স্কট উইনিংক বললেন, ‘আমরা চাই বর্তমান প্রজন্ম গ্রাহাম ও মার্টিনের মতো তাদের সব পূর্বসূরিদের ধারণ করুক। এই ভেবে ভালো লাগছে যে আমরা তাঁদের লেগেসিকে সম্মান দিতে পারছি। আমাদের ছেলেদের দুই দল তাঁদের নামাঙ্কিত ট্রফি জিততে খেলবে, এর চেয়ে সম্মানের আর কী হতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST