২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে নাটোরে জেলা তথ্য অফিসের মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি : আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন নাটোর জেলা তথ্য অফিসার মো. আব্দুল আউয়াল। ধারণাপত্র উপস্থাপন করেন নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সভায় বক্তাগণ তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সকলের করণীয় সম্পর্কে আলোকপাত করেন। তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর যে সুযোগ এসেছে সেটাকে যেন আমরা সবাই কাজে লাগাতে পারি সেদিকে সকলকে সচেতন থাকার জন্য সভায় আহ্বান জানানো হয়। বক্তাগণ বিভিন্ন সেক্টরে বৈষম্য ও দুর্নীতি দূর করা এবং সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেন। এছাড়াও উপস্থিত শিক্ষার্থী ও সমন্বয়কবৃন্দ নাটোরের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সকল ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এবং সকলে মিলে সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে শেষ মুর্হূতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

সভায় অন্যান্যের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শামসুন নাহার ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার সমন্বয়কবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দএবংপ্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১০

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১১

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১২

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৩

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৫

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৭

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৯

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

২০

Design & Developed by: BD IT HOST