২১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

অনলাইন ডেস্ক : ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা পান সুনিধি। এরপর এখনও ২১ বছর ধরে টানা বলিউডের প্রথম সারির প্লেব্যাক গায়িকা সুনিধি।

সম্প্রতি ভারতের দুর্গাপুরে একটি কনসার্ট ছিল সুনিধি চৌহানের। সেখানে তিনি যে পোশাক পরে পারফর্ম করেছেন সেটার জন্য রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে করা হচ্ছে কুরুচিপূর্ণ আক্রমণ।

সুনিধি চৌহানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেটার মন্তব্য ঘরে দৃশ্যমান হয় শুধু সুনিধিকে নিয়ে কটাক্ষ ও কাটাছেঁড়া মন্তব্য।

আরও পড়ুনঃ   বিগ ব্যাশের ড্রাফটে নাম লেখালেন চার পাকিস্তানি, বাংলাদেশের কজন?

ভিডিওতে দেখা যায়, এদিন দুর্গাপুর থেকে একটি লাইভ করা হয়। সেখানে কমলা রঙের একটি লং টিশার্ট পরে আছেন সুনিধি। সঙ্গে কালো হট প্যান্ট। তবে সেটা টিশার্টের নিচে প্রায় ঢেকে গিয়েছে। আর সেটার কারণেই আক্রমণ করা হয়েছে গায়িকাকে।

এক ব্যক্তি লেখেন, ‘কেউ প্যান্ট কিনে দাও ওকে।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘এ বাবা তাড়াহুড়োয় প্যান্ট পরতে ভুলে গেছে!’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘কোনও সন্দেহ নেই উনি একজন ভালো গায়িকা। কিন্তু পোশাকের রুচি এত খারাপ কেন?’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘এদের প্রোগ্রাম দেখা বন্ধ করুন। কী নির্লজ্জ।

আরও পড়ুনঃ   আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া

এই ধরনের মন্তব্যের বিরোধিতাও করেছেন অনেকে। এক ব্যক্তি লেখেন, ‘যারা কমেন্ট করছে তাদের মধ্যে ৯০ শতাংশ এই গানেই পার্টিতে এর থেকেও ছোট ড্রেসে লাফালাফি করবে।’

উল্লেখ্য, ভার্সেটাইল গায়িকা সুনিধি হিন্দি, ইংরেজির পাশাপাশি তামিল, তেলুগু, পাঞ্জাবি, কন্নড়, মারাঠি ছবির জন্যও গান গেয়েছেন। পাকিস্তানের ব্যান্ড ‘জুনুন’-এর সঙ্গেও গান গেয়েছেন তিনি।

গানের সঙ্গে অভিনয়ও করেছেন সুনিধি। নায়িকা হিসেবে তাকে না দেখা গেলেও বেশ কয়েকটি বলিউড ছবিতে ক্যামিও করেছেন সুনিধি। ‘বস এক পাল’, ‘ভূত’, ‘খুবসুরাত’ সেগুলির অন্যতম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মাহমুদা হাবিবা

দূর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জাহিদ হোসেনের জীবনবৃত্তান্ত

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

১০

খানাখন্দে ভরা পথে মানবিক দৃষ্টান্ত, নিজ হাতে সড়ক মেরামত করলেন আব্দুস সালেক আদিল

১১

তানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

১২

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড ,মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৪

নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৬

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

১৮

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

১৯

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান

২০

Design & Developed by: BD IT HOST