১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নতুন ৩ উপদেষ্টা শপথ নিচ্ছেন: মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন ডেস্ক : নতুন করে তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে যাওয়ার আগে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ নতুন উপদেষ্টারা শপথ নেবেন। রাষ্ট্রপতি কয়েকজন নতুন উপদেষ্টাকে শপথ নেওয়াবেন। তবে যতক্ষণ শপথ না হচ্ছে, ততক্ষণ আমার পক্ষে সম্ভব নয়, কারা কারা শপথ নিচ্ছেন। কারণ শেষ মুহূর্তে রদবদলও হতে পারে।

তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি, আমরা প্রস্তুত আছি, বঙ্গভবনে যাচ্ছি। সেখানে গিয়ে চূড়ান্ত হবে এবং আজই শপথ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   কেনিয়ায় বড় ভূমিধস : নিহত বেড়ে ২১, নিখোঁজ ৩০

কতজন শপথ নিচ্ছেন- জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু জেনেছি, তিনজনের হতে পারে। তিনজনের শপথ নেওয়ার কথা আমি জানতে পেরেছি।

তবে তারা কোন কোন দপ্তর পাচ্ছেন সে বিষয়ে এখনই বলা যাচ্ছে না জানিয়ে সচিব বলেন, সেটি ঠিক করবেন প্রধান উপদেষ্টা। যতক্ষণ আদেশ না হচ্ছে, ততক্ষণ এটি বলা যাচ্ছে না। আমরা প্রজ্ঞাপন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ অনুষ্ঠিত হবে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গিয়েছিল, নতুন চার-পাঁচজন উপদেষ্টা শপথ নিতে পারেন। নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার পাশাপাশি কয়েকজনের দপ্তর পরিবর্তন হতে পারে বলেও জানা যায়।

আরও পড়ুনঃ   রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত

উপদেষ্টা হিসেবে শপথ নিতে চারজনের আমন্ত্রণ পাওয়ার কথাও জানা যায়। তারা হলেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গদি ছেড়ে পালানোর পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর আগস্টেই আরও চারজন উপদেষ্টা হিসেবে শপথ নেন। -বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST