৩০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দুই দিন পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার : শ্রমিক দ্বন্দ্বের জেরে বন্ধ হওয়া রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টা থেকে বাস চলাচল শুরু হয়। ফলে একটানা দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক হলো।

বুধবার দুপুরে বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি। তিনি বলেন, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ যে বাসের টিকিট কাউন্টারগুলো রয়েছে তাদেরকে সমস্যা সমাধানের বিষয়টি ফোনে জানানো হয়েছে। তারা এখন টিকিট বিক্রি করবে।

আরও পড়ুনঃ   কোনো অস্ত্রধারীকে বাংলাদেশের ভূখণ্ডে থাকতে দেব না

রফিকুল ইসলাম পাখি আরও বলেন, আজ বেলা ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসা হয়েছিল। আলোচনায় এই সমস্যার সমাধান হয়েছে। যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বাস শ্রমিকরা আবার কাজে ফিরেছেন।

জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে এই দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাসের টিকিট কাউন্টারগুলো খোলা থাকলেও কার্যক্রমে স্থবিরতা লক্ষ্য করা যায়। বাস চালুর খবরে আবারও যাত্রীরা আসতে শুরু করেছে কাউন্টারগুলোতে।

আরও পড়ুনঃ   ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন আশরাফুজ্জামান

প্রসঙ্গত, বাসে ভাড়া দেওয়া নিয়ে বাকবিতণ্ডা ও পরবর্তীতে মারধরের জেরে বাস বন্ধের এই ঘটনা ঘটে। এই ঘটনায় মাসুদ পরিবহনের চালক ও সুপারভাইজার গত ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের হাতে আহত হন। পরদিন মারধরের শিকার হন হানিফ কেটিসি চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST