২৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যান্সারের যন্ত্রণা ভুলে মালদ্বীপে হিনা খান

অনলাইন ডেস্ক : ক্রমশ মহামারিতে আকার নিচ্ছে ক্যান্সার। সারাবিশ্বে মহিলাদের মধ্যে নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ রোগে আক্রান্ত হওয়া থেকে বাদ পড়ছেন না তারকারাও।

এবার এ রোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী হিনা খান। তবু নিজেকে সাহস দিতে এক অন্য বার্তা অভিনেত্রীর। বর্তমানে মালদ্বীপে রয়েছেন তিনি। খুব অন্যরকম ভাবে ছুটি উপভোগের মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেছেন।

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে হিনা ক্যাপশনে লিখেছেন, ‘সুখ অনেক ভাবে আসে। খুব প্রয়োজন রোদ ঝলমলে ছুটির দিনগুলো উদযাপন করা।’ মালদ্বীপে স্কুবা ডাইভিংও করেছেন হিনা। নীল আকাশের নিচে সাগরের ধারে বসে খাবার খেতেও দেখা গেছে।

আরও পড়ুনঃ   ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন স্বস্তিকা, তবে কিছু শর্তে!

এমন একটি মারণরোগের সঙ্গে লড়াই করা হিনা খানের সাহসিকতার প্রশংসা করছেন ভক্তরাও। ছবির কমেন্ট বক্সে হিনার প্রশংসা করে একজন লিখেছেন, ‘আপনি অনেক সাহসী একজন মেয়ে, আপনি এখন কেমন আছেন শরীর ঠিক আছে তো?’

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরও পড়ুনঃ   প্রথমবার জুটি বাঁধছেন কারিনা-আয়ুষ্মান

এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST