২৪ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপি পুলিশ লাইন্স ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ লাইন্স ও আরএমপি’র প্রস্তাবিত নতুন পুলিশ লাইন্স মোল্লপাড়ায় আরএমপির উদ্যোগে এক হাজার পেঁপে গাছের চারা রোপণ উৎসবের আয়োজন করা হয়।

রোববার বিকাল ৪টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পেঁপে চারা রোপণ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের পেঁপে গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিভিন্ন পদমর্যাদার পাঁচশত পুলিশ সদস্য ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।
এসময় পুলিশ কমিশনার বলেন, পেঁপে হলো ‘সুপার ফুড ‘। কাঁচা ও পাকা দুই ভাবেই পেঁপে খাওয়া যায়। দুই অবস্থাতেই পেঁপে আমাদের শরীরের রোগ প্রতিরোধে সমান কার্যকর। চিকিসক থেকে শুরু করে পুষ্টিবিদ সবাই পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আমাদের বাড়ির আশেপাশে খুব সহজেই পেঁপে চারা রোপণ করা যায়।

আরও পড়ুনঃ   রাজনৈতিক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ কমিটি

এছাড়াও তিনি আরও বলেন, বৃক্ষরোপণ আধুনিক জীবনে এক উৎসব। এর কিছুদিন পর বর্ষাকাল শুরু হলে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ করতে হবে। তিনি অব্যবহৃত ফাঁকা জায়গায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ   ভ্রাম্যমাণ অভিযান, আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

পেঁপের চারা রোপণের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন অ্যান্ড ফিন্যান্স) রশীদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST