৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাউবির নাটোরে সমন্বয়কারী, টিউটর, কর্মকর্তা, কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময়

আরিফুল ইসলাম, নাটোর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ০৬ অক্টোবর ২০২৪ রবিবার বাউবির নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় উপাচার্য মহোদয় বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিনত করতে হবে। শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌছানোর জন্য যা যা করনীয় সম্মিলিত ভাবে আমাদের করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়াতে হলে মানসম্মত শিক্ষা ছাড়া এটি সম্ভব নয়। তিনি আজ নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন স্টাডি সেন্টারের সম্মানিত সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাচার্য বলেন দীর্ঘ ১৭ বছর শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি করে এই সেক্টরটিকে একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে তা হঠাৎ করে পুনরুদ্ধার করা সম্ভব নয়। এটি করতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহাঃ আবু বাককার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক ড. লাভলী আখতার ডলি। বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরবৃন্দ। উল্লেখ্য মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের উপাচার্য হিসাবে দায়িত্ব নেয়ার পর এটি তাঁর প্রথম কোন উপ-আঞ্চলিক কেন্দ্রে পরিদর্শন। আরো উল্লেখ্য মাননীয় উপাচার্য মহোদয় নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রে ফলের চারা রোপন করেন।

আরও পড়ুনঃ   নওগাঁয় ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা

এ সময় স্কুল অব এডুকেশনের সম্মানিত ডিন অধ্যাপক ড. লাভলী আক্তার ডলি, রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহা: আবু বাককার, মাননীয় উপাচার্য-এর একান্ত সচিব ও যুগ্ম-পরিচালক জনাব মো: নাসির উদ্দীন, নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার, বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং উক্ত উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST