১৮ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে যা বললেন শান্ত

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে স্বাগতিক টাইগাররা ওয়ানডে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ আর হাতছাড়া করেনি। সিরিজ নির্ধারণকারী ম্যাচে আজ (সোমবার) লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। মূলত ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলা তানজিদ হাসান তামিম এবং রিশাদ হোসেনের ঝড়ের কাছেই হেরেছে শ্রীলঙ্কা।

অথচ তানজিদ তামিম এই ম্যাচের একাদশেও ছিলেন না। ইনজুরিতে পড়া সৌম্য সরকারের কনকাশন বদলি হিসেবে ব্যাট করতে নেমে তামিম রীতিমত তান্ডব চালিয়েছেন লঙ্কান বোলারদের ওপর। ব্যাট হাতে আউট হওয়ার আগে তিনি ৮৪ রান করেন। এরপর দ্রুত উইকেট পড়ে গেলে ম্যাচ জেতানোর দায়িত্ব নেন রিশাদ। ব্যাট হাতে মাত্র ১৮ বলে করেন ৪৮ রান। আর তাতেই জয়ের বন্দরে নোঙর করে টাইগাররা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো

ম্যাচ শেষে সিরিজ জয়ের আনন্দ নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘তানজিদ শুরুতে সত্যি ভালো ব্যাটিং করেছে। এরপর মুশফিক ভাই যেভাবে ব্যাটিং করেছে, আমার মনে হয় এটা রিশাদের ইনিংসকে ভালো করতে সাহায্য করেছে। এই ধরনের উইকেটে বোলাররা নিজেদের প্রমাণ করে দেখিয়েছে। পেসাররা ভালো বোলিং করেছে এবং মাঝের ওভারে ভালো করেছে মেহেদী মিরাজ।’

ম্যাচটিতে বাংলাদেশি ব্যাটাররা শেষদিকে ঝড় তুললেও, জয়ের পথটা সহজ হয়ে ওঠে বোলারদের কল্যাণে। বিশেষ করে পেসাররা নতুন বলে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় জুটি গড়তে দেননি লঙ্কানদের। ৪২ রানে ৩ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুই উইকেট করে শিকার করেনে মুস্তাফিজুর রহমান ও মেহেদী মিরাজ। অন্যদিকে, লঙ্কানদের হয়ে এদিন ব্যতিক্রম ছিলেন জানিথ লিয়ানাগে। তিনি এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ২৩৫ রানের লড়াইয়ের পুঁজি পায় শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ   তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সফরকারীরা জিতেছিল ২-১ ব্যবধানে। একই ফল (২-১) নিয়ে ওয়ানডে ফরম্যাটও শেষ করল টাইগাররা। এবার দু’দলের সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২২ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। ৩১ মার্চ থেকে পরের টেস্ট হবে চট্টগ্রামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST