১২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার ঘণ্টা আটকে রেখে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এই আন্দোলন চলে। শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের সিদ্ধারগঞ্জের মৌচাক এলাকায় অবস্থান নিয়েছিলেন।

নিহত ইমাম হাসান তাইম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে।

নিহত ইমাম হাসানের মা পারভীন আক্তার বিলাপ করে বলেন, ‘আমার পোলারে পুলিশে গুলি কইরা মারছে। কে কে মারছে তারে আমি চিনি। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গেছি। কিন্তু কেউ আমার পোলা হত্যার বিচার করে না। আমার পোলার হাতে তো গুলি ছিল না, তারপরেও কিল্লিগা আমার পোলারে পুলিশে এমনে মারল। আমিও তো পুলিশ পরিবারের লোক। আর হেই পুলিশ আমার কলিজার পোলাডারে মারল।’

আরও পড়ুনঃ   নাটোরে জমি নিয়ে দ্বন্দ্বে ধারালো অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু

নিহত ইমাম হাসানের ভাই রবিউল বলেন, মামলা নেওয়ার পর থেকে পুলিশ শুধু আমাদের থেকে সময় নিচ্ছে। যার কাছে যাই সে ২৪ ঘণ্টা ৪৮ ঘণ্টা করে সময় নেয়। কিন্তু কেউ বিচার করে না। আজ ২৩ দিন পার হয়ে গেলেও তারা আমাদের ভাই হত্যার কাউকে ধরতে পারল না। তাই আজ আমার ভাইয়ের সহপাঠিরা সড়কে নামেছে বিচারের দাবিতে। তার ভাই হত্যার বিচারের দাবিতে। আমরা চাই আমাদের ভাইয়ের খুনির দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওয়াতায় আনার।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম বলেন, ‘বেলা ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ছাত্র-ছাত্রীরা ইমাম হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে নামেন। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে ফিরিয়ে এনেছি। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’এ ছয় জনসহ গ্রেপ্তার ১৭ জন

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন, ‘বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে যার যার বাড়িতে ফেরানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

উল্লেখ্য, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী নগর এমডব্লিউ কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইম (১৯)। এ ঘটনায় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত ২০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালতে ওই শিক্ষার্থীর মা পারভীন আক্তার এ মামলা করেন।-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST