১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আগামীকাল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনই জানা গিয়েছিল দেশে ফিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

দেশে পৌঁছানোর পর ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছে টিম টাইগার্স। এর মধ্যে জানা গেল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা করতে যাবেন নাজমুল হোসেন শান্তরা।

দুপুর সোয়া ১২ টায় মিরপুর স্টেডিয়াম থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী।

আরও পড়ুনঃ   গরমে হাঁসফাঁস ঢাকা, তাপমাত্রা ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে

কদিন আগে পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য এক জয়।

আরও পড়ুনঃ   যমুনা অভিমুখে গার্মেন্টস শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান

জয়ের পরপর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ইউনূস বলছিলেন, “সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।” বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও প্রেস উইংয়ের বার্তায় জানানো হয়েছিল সে সময়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST