৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মঈন

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেও দলে জায়গা পাননি তিনি। এরই মাঝে হঠাৎ সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমার এখন ৩৭ বছর বয়স। এই মাসে অস্ট্রেলিয়া সিরিজে জায়গা পাইনি। আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলছি। এখন সময় হচ্ছে পরের প্রজন্মের। আমাকে এটা ব্যাখ্যাও করা হয়েছে। আমি মনে করছি এটাই ঠিক। আমার পাঠ এখানেই থামছে।’

আরও পড়ুনঃ   ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেয়ে গর্বিত এই অলরাউন্ডার। মঈন আলি বলেন, ‘আমি খুবই গর্বিত। যখন আমি প্রথম ইংল্যান্ডের হয়ে খেলি, কত সংখ্যক ম্যাচ খেলতে পারব জানতাম না। এরপর প্রায় ৩০০ ম্যাচ খেলে ফেলেছি…প্রথমদিকের বেশিরভাগই ছিল টেস্ট ফরম্যাটে। এরপর মর্গস (ইয়ন মরগান) ওয়ানডেতে নিয়ে এলো, যেখানে অনেক আনন্দ পেয়েছি। তবে টেস্টই সবচেয়ে দারুণ ফরম্যাট। চাইলে এখনও ইংল্যান্ডের হয়ে খেলার জন্য চেষ্টা চালাতে পারতাম, তবে আমি বাস্তবতা জানি। বুঝতে পারছি ঠিকভাবে হচ্ছে না সবকিছু, যদিও আমি মনে করি খেলতে পারব। কিন্তু দলের আলাদা চিন্তা-ভাবনা আছে।’

আরও পড়ুনঃ   হেলসের সঙ্গে ঝামেলা, যে শাস্তি পেলেন তামিম ইকবাল

ইংল্যান্ডের হয়ে ১৩৮ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি ও ৬৮ টেস্ট ম্যাচ খেলেছেন মঈন। তিন সংস্করণ মিলিয়ে করেছেন ৬ হাজার ৬৭৮ রান। সব মিলিয়ে ৮ সেঞ্চুরি আর ২৮ ফিফটি আছে তার। এছাড়া বল হাতে ৩৬৬ উইকেট নিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST