১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

হেরেও শীর্ষে মেসির মায়ামি | সময়ের কথা ২৪ : সত্যের সন্ধানে সারাক্ষন : বাংলা খবর

অনলাইন ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমে মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে প্রথম হারের মুখ দেখেছে ইন্টার মায়ামি। তবে এ হারে পয়েন্ট টেবিলের তাদের কোনো অবনতি হয়নি। সোমবার (১১ মার্চ) এমএলএসের ম্যাচে মন্ট্রিলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে মায়ামি।

এদিন দলের স্কোয়াডে ছিলেন না মেসি। গ্যালারিতে বসে দলের হার দেখেছেন তিনি। শুরুর একাদশে দুই তারকা লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটসকেও রাখেননি কোচ জেরার্দো মার্তিনো। তবে লড়াইয়ে কমতি ছিল না মায়ামির। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য করে খেলে গেছে মেসির সতীর্থরা। দুর্ভাগ্যক্রমে অফ সাইডে বাতিল হয়ে যায় তাদের দুটি গোল।

ম্যাচ শুরুর ১৩তম মিনিটে এগিয়ে যায় মন্ট্রিল। কর্নার থেকে ল্যাসিটারের ক্রস বক্সে পেয়ে হেডে জালে জড়ান ফের্নান্দো আলভালেজ। এর নয় মিনিট পর জর্দি আলবা মন্ট্রিলের জালে বল জড়ালেও সমতায় ফিরতে পারেনি মায়ামি। কারণ রেফারির অফসাইডের বাঁশিতে বাতিল হয়ে যায় সে গোল।

আরও পড়ুনঃ   আনুষ্ঠানিক ঘোষণার আগেই ব্যালন ডি’অর জয়ীর নাম জানালেন এডারসন

৪১তম মিনিটে বক্সে গ্রেসেলের পাস নিয়ন্ত্রণে নিলেও ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হন রবার্ট টেইলর। তার শট বারে লেগে ফিরে আসলে আক্ষেপ ঝরে মায়ামি শিবিরে। সে আক্ষেপ দ্বিগুণ হয় ৫৯তম মিনিটে লিওনার্দো ক্যাম্পানার গোলটিও অফসাইডে বাতিল হয়ে গেলে। তার ১১ মিনিট পর হতাশা কাটিয়ে গোলের দেখা পান ক্যাম্পানা। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সের উদ্দেশে আলতো ক্রস নেন লসন সান্দারল্যান্ড। হেডে ঠিকানা খুঁজে নেন ক্যাম্পানা। সমতায় ফেরে মায়ামি।

তবে মেসির সতীর্থদের বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেননি মাতিয়াস কোকারো। ৭৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে চইনিয়েরের ফ্রি-কিক থেকে হেডে ঠিকানা খুঁজে নিয়ে মন্ট্রিলকে লিডে ফেরান কোকারো। এর তিন মিনিট পর মায়ামিকে আরও পিছিয়ে দেন সুনুসি ইব্রাহিম। বক্সে মার্টিনেজের ব্যাকপাস এগিয়ে এসে জালে জড়ান এক মিনিট আগে মাঠে নামা এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মন্ট্রিল।

আরও পড়ুনঃ   কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

৮০তম মিনিটে আলবার গোলে অবশ্য ফের লড়াইয়ে ফেরার বার্তা দেয় মায়ামি। ৬৬তম মিনিটে বদলি নামা সার্জিও বুসকেটসের আলতো পাস দখলে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান আলবা। ৭৭তম মিনিটে মাঠে নামা লুইস সুয়ারেজ ৮৬তম মিনিটে বক্সে ঢুকে গোলের উদ্দেশে একটি শট নেন। তবে সেটি বার ঘেঁষে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত আর কোনো সুযোগ তৈরি করতে না পারলে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এ হারের পরও পয়েন্ট টেবিলে অবনতি হয়নি মেসিদের। ৪ ম্যাচ শেষে ২ জয়, ১ ড্র ও ১ হারে ৭ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মায়ামি। সমান ৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে মন্ট্রিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST