৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সীমান্তে সন্দেহজনক চলাফেরা, তেঁতুলিয়ায় ভারতীয় তরুণী আটক

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকা থেকে সানজিদা রুমা (২০) নামে ভারতীয় এক তরুণীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া এলাকা থেকে গ্রাম পুলিশের মাধ্যমে ওই তরুণীকে আটক করা হয়।

গ্রাম পুলিশ সূত্র জানা যায়, দুপুরে ওই তরুণীকে বোরকা পরিহিত অবস্থায় ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে বিচ্ছিন্নভাবে হাঁটতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হিন্দিতে কথা বলতে শুরু করেন। পরে ভজপনুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেন স্থানীয়রা। পরে ভজনপুরের এক ইউপি সদস্য বিজিবির তেঁতুলিয়া বিওপি কোম্পানি কমান্ডারকে জানালে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিজিবি জানায়, ভজনপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা ওই তরুণীকে ধরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবির সদস্য ও ইউপি সদস্যরা ওই তরুণীর পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তার নাম সানজিদা রুমা। তার বাড়ি মুম্বাইয়ের বান্দ্রায়। তার বাবার নাম সেল্লু। তিনি একজন অভিনেতা। তিনি মুসলিম। আর মা হিন্দু। নাম শান্তি। তার নানির বাড়ি পঞ্চগড়। কিন্তু তার নানির বাড়ি পঞ্চগড়ে কোথায় তা জানাননি।

আরও পড়ুনঃ   রাবিতে ২টি নতুন বাসের উদ্বোধন

তার মোবাইল নম্বর, ফেসবুক আইডি কিংবা তার পরিবারের মোবাইল নম্বর জানতে চাওয়া হলে তিনি জানান, তার বাবা তাকে মোবাইল চালাতে দেন না। তার বাবারও মোবাইল নেই। তার কোনো বন্ধুর নম্বরও তার জানা নেই । বান্দ্রা থেকে তিনি কারে করে শিলিগুড়ি আসেন। পরে পঞ্চগড় আসেন। কিন্তু পঞ্চগড় যে বাংলাদেশে এটি তিনি জানেন না। তিনি যে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন সেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই।

তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়। এক সময় তিনি বলেন, মুক্তা নামের এক বন্ধু তাকে দুই নদীর মাঝখানের সেতুতে আসতে বলে। তাই তিনি এসেছেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে শহীদ রায়হানের কবরে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

বিজিবি জানায়, মেয়েটি মানসিক ভারসাম্যহীন নয়। কিন্তু তিনি তার ঠিকানা ভালো করে বলতে পারেননি। তাই থানায় সোপর্দ করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) আরমান আলী জানান, বিকেলে বিজিবি এক তরুণীকে থানায় নিয়ে এসেছে। তিনি থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাদে তার বর্ণনা অনুযায়ী তিনি ভারতীয় বলে মনে হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হবে।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, দুপুরে ভজনপুরে স্থানীয়রা ওই মেয়েটিকে আটক করে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ওই মেয়ের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST