২৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁর মোকামে বেড়েছে সরু চালের দাম

নওগাঁ প্রতিনিধি: ধান-চাল উৎপাদনে বরাবরই সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁ। চলতি বছর বোরো মৌসুমে প্রায় ১৩ লাখ টন ধান উৎপাদিত হয়েছে এ জেলায়। বর্তমানে চলছে বোরোর ভরা মৌসুম। স্বাভাবিকভাবে এ সময়ে চালের দাম কমে আসার কথা। তবে কারফিউয়ের প্রভাবে এবার বাজারে দেখা গেছে উল্টো চিত্র। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরপরই কৃত্রিম সংকট তৈরি করে জেলার পাইকারি পর্যায়ে প্রতি কেজি সরু চালের দাম ১-৩ টাকা বাড়িয়েছে মিল মালিক ও আড়ৎদাররা।
শহরের পার নওগাঁ মহল্লার আড়ৎদারপট্টিতে খোঁজ নিয়ে দেখা যায়, এক সপ্তাহ আগে মানভেদে প্রতি কেজি জিরাশাইল চাল ৬২-৬৩ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬২-৬৪ টাকায়। একই সময়ে মানভেদে প্রতি কেজি কাটারীভোগ চাল ৬১-৬৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৬২-৬৮ টাকায়। অর্থাৎ এ দুই জাতের সরু চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ১-৩ টাকা। বিপরীতে স্থিতিশীল রয়েছে মাঝারি ও মোটা চালের বাজার দর। গত ৩ সপ্তাহ যাবত মানভেদে প্রতি কেজি স্বর্ণা-৫ জাতের চাল ৫১-৫২ টাকা, ব্রি আর-২৮ ৫৬-৫৭ টাকা এবং সুভলতা ৫৭-৫৮ টাকা দরে বিক্রি করছেন মিল মালিক ও আড়ৎদাররা।
সততা রাইস এজেন্সির আড়ৎদার ও পাইকারি চাল ব্যবসায়ী সুকুমার ব্রম্ম বলেন, ঢাকা ও চট্টগ্রামের মোকামগুলোতে সরু চালের চাহিদা সবচেয়ে বেশি। এদিকে দেশে চলমান অস্থিরতায় বাজারে ধানের সরবরাহ একেবারেই বন্ধ হয়ে গেছে। অনেক মিল মালিক চালকল সচল রাখতে পারছেন না। তাই সরবরাহ সংকট সৃষ্টি হওয়ায় আকস্মিক মোকামে সরু চালের দাম প্রতি কেজিতে ১-৩ টাকা বেড়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে দাম আবারও কমতে পারে।
নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, কারফিউ জারির পর টানা ৩ দিন নওগাঁ মোকাম থেকে ১ ট্রাক চালও ঢাকা ও চট্টগ্রামের মোকামে পাঠানো সম্ভব হয়নি। যেখানে স্বাভাবিক অবস্থ্যায় প্রতি দিন এখান থেকে অন্তত ১৫০ ট্রাক চাল যেত। বর্তমানে কারফিউ শিথিল হওয়ার পর মোকাম ও মিলগেটে কেনাবেচা আবারও শুরু হয়েছে। ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে চালের দামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST