১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন। রাজশাহীতেও চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সাথে দফায় দফায় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের সাথে আ.লীগ নেতাকর্মী, পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জিরো পয়েন্টে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সেখানে অবস্থান নেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এতে রাজশাহী জিরোপয়েন্ট, রাণীবাজার,অলোকার মোড় নিউমার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় রণক্ষেত্র পরিণত হয় । এসময় প্রায় ১০ টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আরও পড়ুনঃ   গভীররাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুপুর ১টার দিকে রাজশাহী সরকারী মহিলা কলেজের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের একটি বড় পিকআপ গাড়ি ভাংচুর করে। সংঘর্ষে ৫পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   দেশে ফিরেছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, জামায়াত নেতাদের শুভেচ্ছা

জানা গেছে, বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী সরকারী মহিলা কলেজের দিকে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠি চার্জ করে। এতে পুলিশের ৫সদস্য ছাড়াও পুলিশের লাঠি চার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এসময় শিক্ষার্থীরা পুলিশের একটি বড় পিকআপ গাড়ি ভাংচুর করে।

পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST