১০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় বিস্কুট খেয়ে প্রাণ গেল ২ বোনের

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে বিস্কুট খেয়ে খাদিজা (৬) ও তাবাসসুম (৮ মাস) নামে ২ সহোদর শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ও তাবাসসুম দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। একইসঙ্গে বিস্কুট খেয়ে মইন ইসলাম (১৬) নামে আরও এক কিশোর অসুস্থ হয়েছে। তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অসুস্থ মইন একই গ্রামের পাইলটের ছেলে। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মইন বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছুক্ষণ পর তারা টানা বমি করতে থাকে। এক পর্যায়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাদের ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে নেয় স্বজনরা। হাসপাতালে নেওয়ার পর বিকেলে ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তারও মৃত্যু হয়। অন্যদিকে অসুস্থ মইন জেনারেল হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি অপারেশন) নাজমুল হুদা দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্কুট খাওয়ার পর অসুস্থ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবারের কেউ থানায় অভিযোগ করতে আসেনি। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্ত করলে এরপরই শিশু দুটির মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST