২৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শহীদ জননী জাহানারা ইমামের ৩০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। বুধবার সকাল সাড়ে ৮টায় মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর আগে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনের দাবি জানানো হয়। এতে বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে স্বাধীনতাবিরোধী অপশক্তি রাজাকার-আলবদর-আলশামসদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছিল। কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আযমের বিরুদ্ধে গণআদালত গঠন করে প্রতীকী বিচার শুরু করা হয়েছিল। তার আন্দোলনের কারণেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার পেয়েছি। তাই মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারে শহীদ জননীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এই কর্মসূচিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামারুজ্জামান, জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মহানগর সভাপতি আবদুল লতিফ চঞ্চল, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোসনা আরা খাতুন, মহানগর সাধারণ সম্পাদক ও প্রকৌশলী তামিম শিরাজীসহ মহানগর, দপ্তর সম্পাদক ওয়ালিউর শেখ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহী ইলাহি, যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহাফুজ রহমান, স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি ইখতিয়ার প্রামাণিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST