২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ডা. জামাল উদ্দিনের মৃত্যুতে বিএমএ-স্বাচিপ’র শোক

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাবেক পরিচালক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিন খলিফার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

সোমবার (২৪ জুন) বিএমএ ও স্বাচিপের পক্ষ থেকে পাঠানো পৃথক শোকবার্তায় বলা হয়, বীর মুক্তিযোদ্ধা ডা. জামাল উদ্দিনের মৃত্যুতে বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এবং স্বাচিপ সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন গভীরভাবে শোকাহত। এই অবস্থায় দুই সংগঠনের পক্ষ থেকেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

আরও পড়ুনঃ   শিক্ষানবিস সহকারি পুলিশ সুপারগণের সঙ্গে পুলিশ কমিশনারের পরিচিতি সভা

সোমবার ভোর পাঁচটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. জামাল উদ্দিন।

১৯৫৩ সালের ১২ আগস্ট ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলখানকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন ডা. জামাল উদ্দিন। তিনি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের ছাত্র সংসদের প্রথম সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা।

আরও পড়ুনঃ   বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ও পরিচালক (মানব সম্পদ) ছিলেন। এছাড়া এই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST