১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত : আহত ২

স্টাফ রিপোর্টার বাঘা : রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় রনি শেখ (২৪) ও রাজু আহমেদ (২০) নামের দুই যুবক নিহত হয়েছে। ইদের পরের দিন শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭:৩০ টার দিকে উপজেলার পদ্মার ধারে সড়কঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। রনি শেখ কলিগ্রামের ইউনুস শেখের ছেলে ও অটোরিকসার যাত্রী রাজু আহমেদ জোতনশী গ্রামের ইসলাম আলীর ছেলে।
এ ঘটনায় মোটর সাইকেল আরোহী চকনারায়ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুস সাপ্তার (২১) ও দুরন্ত হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ   ভোটকেন্দ্রে অন্তত ৩ জন আনসারের হাতে অস্ত্র থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জানা যায়, সন্ধ্যায় একটি মোটর সাইকেল নিয়ে তিন বন্ধু পদ্মার ধারে সড়কঘাট থেকে নারায়ণপুরে আসছিলেন। তারা সড়কঘাটের স’মিলের সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রনি শেখ নিহত হয়। অটোরিকসার যাত্রী রাজু আহমেদ ও মোটরসাইকেল আরোহী চকনারায়ণপুর গ্রামের মিলন হোসেনের ছেলে দুরন্ত হোসেন (১৭) এবং আবদুস সাপ্তার গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত ডা. রাকিব আহমেদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু আহমেদ রাত ১০টার দিকে মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   উৎকণ্ঠার মধ্যেই ১৫৬ উপজেলায় ভোট আজ

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার দুইজনের মারা যাওয়ার বিষয়ে শুনেছি। এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST