১৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চোর চক্রের ৫সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা-চারঘাটসহ বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাত দেড়টার দিকে বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর বাঘা-চারঘাট এলাকার ১৫ বাড়িতে চুরির ঘটনা ঘটে। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়। চুরির ঘটনায় এলাকায় রীতিমত চাঞ্চল্যর পরিবেশ সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা বিভাগ বিষয়টি ছায়া তদন্ত শুরু করে। র‌্যাব সংঘবদ্ধ চোর চক্রের সদস্যের শনাক্ত করে।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে টিনের ডোঙ্গাসহ চোরাচালানী মালামাল জব্দ

পরবর্তীতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে শনিবার রাদ দেড়টার দিকে অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হয় চোর চক্রের ৫সদস্য। একই সাথে চুরি হওয়া টাকা-পঁয়সা ও স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে। এছাড়াও চুরিকৃত অটোভ্যানের বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চারঘাট উপজেলার পোড়াভিটা এলাকার শহিদুল ইসলামের ছেলে বদিউজ্জামান (২৮), লালপুর নওপাড়া এলাকার মোসগুল সরদারের ছেলে তসলিমস হোসেন (৩২), বাঘার ছয়ঘাটি এলাকার মজিবর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (৩০) ও কেরামত আলীর ছেলে শামসুল ইসলাম (৪৫)।

আরও পড়ুনঃ   পাবনায় অগ্রণী ব্যাংকের ১০ কোটি টাকা অনিয়ম : ৩ কর্মকর্তা কারাগারে

তাদের কাছ থেকে ৭টি অটোভ্যানের টায়ার, ২টি লোহার হুক, ৪টি লোহার কাটার, ২টি সেলাই রেঞ্চ, ৭টি অটোভ্যানের সিট, ২টি অটোভ্যানের মোটর, ২টি ভ্যানের বডি, ৪টি মোবাইল।

গ্রেপ্তারকৃতরা সবাই সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ ভাবে মানুষের বাড়ি হতে টাকা-পঁয়সা ও স্বর্ণালংকার, অটোভ্যানসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে আসছিল

গ্রেপ্তারের পর তাদের বাঘা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST