২৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী সীমান্তে টিনের ডোঙ্গাসহ চোরাচালানী মালামাল জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে টিনের ডোঙ্গাসহ চোরাচালানী মালামাল জব্দ।

স্টাফ রিপোর্টার : বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে টিনের ডোঙ্গাসহ চোরাচালানী মালামাল জব্দ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) নিশ্চিত করেন।

বিজিবি জানান, সোমবার (২৬ জানুয়ারি) আনুমানিক ১২ঃ ৪৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে একটি কলা বাগানের ভিতরে ওৎ পেতে থাকে। এক পর্যায়ে দেখতে পায় যে, কতিপয় ব্যক্তি দুইটি টিনের ডোঙ্গা নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ খেলার ১৬ দিন পরেই না ফেরার দেশে তারকা ফুটবলার

উক্ত ব্যাক্তিরা টিনের ডোঙ্গা গুলো নদীর কিনারায় রেখে, একটি বস্তা নিয়ে কলা বাগানের দিকে আসছে। রাতের অন্ধকার হওয়ায় টহল দল তাদেরকে ধরার জন্য লাইট মারলে তাদের নিকট থাকা বস্তাটি ফেলে ভারতের অভ্যান্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ৯৬০ পিস ভারতীয় Dr-X যৌন উত্তেজক ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত যৌন উত্তেজক ট্যাবলেট এবং ফেলে যাওয়া টিনের ডোঙ্গা রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ   জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST