১৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

সুশান্তের সঙ্গে কী হয়েছিল, জানতে চান বোন শ্বেতা

অনলাইন ডেস্ক : বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও এখনও খোলেনি রহস্যজট। অভিনেতার পরিবারের দাবি, সুশান্তের মৃত্যুর সত্যিটা এখনও তারা জানেন না। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি লম্বা পোস্ট দিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সুশান্তের বোন শ্বেতা সিং কির্তি।

ভারতীয় গণমাধ্যমের খবর, ভাইয়ের চলে যাওয়াটা যে তাদের কতটা ব্যথিত করেছে, সেটা চার বছর পরেও স্পষ্ট করেছেন শ্বেতা। তার দাবি, সুশান্তের মৃত্যু আজও একটি বড় রহস্য যেটা বের করে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সামাজিক মাধ্যমে ওই পোস্টে শ্বেতা লেখেন, ‘তোমার (সুশান্তের) মৃত্যুর সত্যিটা সামনে আনার জন্য কর্তৃপক্ষের কাছে অগণিত অনুরোধ করেছি। এবার ধৈর্য হারাচ্ছি, মনে হচ্ছে হাল ছেড়ে দেব।’

সুশান্তের মৃত্যুর বিচার চেয়ে সকলের কাছে আর্জি জানিয়ে শ্বেতার প্রশ্ন, ‘সুশান্তের সঙ্গে কী হয়েছিল সেটা জানার কি অধিকার নেই? আমাদের এবার এটা নিয়ে কোথাও থামার সুযোগটুকু দিন, শান্তি পেতে দিন।’ এটা কেন রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, সে নিয়েও ওই পোস্টে প্রশ্ন তুলেছেন শ্বেতা।

আরও পড়ুনঃ   রেগে ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলাম

সময়টা ২০২০ সালের ১৪ জুন। বিশ্বজুড়ে চলমান করোনা মহামারির সঙ্গে লড়ছে মানুষ। দেশে দেশে চলছিল লকডাউন। সে সময় নেটমাধ্যমে তারকাদের করোনা আক্রান্ত বা করোনায় মৃত্যুর গুজব ছড়াতো অনেক। এমন সময় সামাজিক মাধ্যমে খবর আসে, সুশান্ত সিং রাজপুত আর নেই। এতে রীতিমতো হতবাক হয়ে পড়ে বলিউড প্রেমীরা। প্রাথমিকভাবে দর্শক-ভক্তদের অনেকেই তা বিশ্বাস করেননি; ভেবেছিলেন, এটাও বোধহয় গুজব।

কিন্তু ভুল ভাঙতে সময় নেয়নি। ফ্ল্যাট থেকে নামানো হয় সুশান্তের নিথর দেহ, যার ভিডিও ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে। আর এতেই ভক্তরা নিশ্চিত হয়ে যান, সুশান্তের মৃত্যুটাই এখন সত্যি। এমন সংবাদের পরক্ষণেই বলিউড সহ সমগ্র উপমহাদেশেই শোকে আচ্ছন্ন হয়ে পড়ে।

সুশান্তের মরদেহের বিভিন্ন আলামতের ওপর ভিত্তি করে ওঠে নানান প্রশ্ন। এটি খুন নাকি হত্যা, তা নিয়েও ছিল প্রশ্ন। শুরু হয় তদন্ত। কারও কারও দাবি, অবসাদে ভুগছিলেন এই বলিউড অভিনেতা। এতে একে একে উঠে আসে নতুন ব্যাখ্যা। যেমন, চক্রান্ত করে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছিল সুশান্তকে। এতে নাম জড়ায় সুশান্তের কথিত বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার ভাইয়ের নাম। কিন্তু এত ঘটনার পরও এখনও স্পষ্ট নয়, ঠিক কীভাবে মৃত্যু হয়েছিল সুশান্তের।

আরও পড়ুনঃ   নগ্ন দৃশ্য ফাঁস নিয়ে মুখ খুললেন দক্ষিণি অভিনেত্রী

উল্লেখ্য, ২০০৮ সালে ভারতের টেলিভিশন ধারাবাহিকে কাজ করার মধ্যে দিয়ে তার অভিনয় জীবন শুরু সুশান্ত সিং রাজপুতের। স্টার প্লাস চ্যানেলে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’-এ প্রীত জুনেজা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক হয় তার।

এরপর ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া অভিষেক কাপুর পরিচালিত ‘কাই পো চে’- চলচ্চিত্রে প্রথমবারের মত বড় পর্দায় আসেন সুশান্ত। ছবিটি বেশ প্রশংসিত হয় এবং বক্স অফিসেও বেশ হিট করে। রাজকুমার হিরানী পরিচালিত ‘পিকে’ চলচ্চিত্রেও রাজপুত একটি ছোট চরিত্রে অভিনয় করেন।

পরে ২০১৬ সালে ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি চলচ্চিত্রের’ মুখ্য চরিত্র মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করে সুশান্ত সিং রাজপুত বেশ আলোড়ন তৈরি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST