২৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

কোয়েল মল্লিককে এবার দেখা যাবে সিরিয়ালে

অনলাইন ডেস্ক : ওপার বাংলার বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে এবার দেখা গেলো একটু ভিন্ন পর্দায়। সম্প্রতি একটি টেলিভিশন সিরিয়ালের প্রোমোতে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে কী এবার সিনেমা ছেড়ে সিরিয়ালে অভিনয় করবেন এই নায়িকা?

এর আগে টালিগঞ্জের বহু অভিনেতা-অভিনেত্রীই বড় পর্দা থেকে সরে এসে ছোট পর্দায় কাজ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দামরাও এর ব্যতিক্রম নন; অভিনয় করেছেন ছোট পর্দায়। এবার নিশ্চই বাংলা সিরিয়ালে কোয়েলকে দেখা যাবে- এমনটি ধরে নিয়েছেন অনেকে। আবার কেউ কেউ মনে করছেন কোয়েলের মত একজন তারকাকে দিয়ে ওই সিরিয়ালটির প্রচারণার কাজ চালানো হচ্ছে।

মূলত বঁধুয়া নামের একটি বাংলা সিরিয়ালের প্রমোশনাল ভিডিওতে কোয়েল মল্লিককে দেখা গেছে। তাতে দেখা যায়, নায়কের চরিত্রে আবির সারাক্ষণই সমর্থন করে চলেছে নায়িকা পেখমকে। খলনায়কের হাতে ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন নায়িকা। ফলে নায়ককে নিজের শরীর স্পর্শ করতে দিতে চাইত না নায়িকা। সত্যিটা জানতে পেরে নায়িকার পাশে এসে দাঁড়ায় নায়ক। এমন সময় হাজির হতে দেখা যায় কোয়েলকে। নায়িকা পেখমকে এসে অভিনন্দন জানিয়ে কোয়েল বলেছেন, এভাবেই রুখে দাঁড়াতে হয়। এসময় পেখমের স্বামীকে পাশে থাকার জন্য অভিনন্দন জানান কোয়েল।

আরও পড়ুনঃ   এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

ভারতীয় গণমাধ্যমের খবর, শুধুমাত্র প্রমোশনের জন্যই কোয়েলের এই আগমন। বিষয়টি পুরোটাই প্রচার, তবে স্থায়ীভাবে ওই সিরিয়ালে অভিনয় করবেন না তিনি। বঁধুয়া নামের ওই ধারাবাহিকে দেখানো হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, অর্থাৎ শিশু নির্যাতনের কাহিনি। ধারাবাহিকের হিরো সারাক্ষণই সমর্থন করে চলেছে নায়িকাকে। সিরিয়ালটির নির্মাতারা বলছেন, আপাতত কোয়েলকে দিয়েই এই প্রোমোশনাল ভিডিওটির শুটিং করানো হয়েছে। শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে সাহায্য করেছেন কোয়েল। স্বামীদের তাদের স্ত্রীর পাশে দাঁড়াতে উজ্জীবিত করেছেন।

আরও পড়ুনঃ   ইমরান খানের সঙ্গেও প্রেম ছিল রেখার, জামাই বানাতে চেয়েছিলেন অভিনেত্রীর মা

 

প্রসঙ্গত, মাত্র ২১ বছর বয়সে সুপারস্টার জিৎ-এর বিপরীতে ‘নাটের গুরু’ সিনেমা দিয়ে কোয়েলের পর্দায় অভিষেক। রঞ্জিত কন্যা হিসেবে নয়, ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন অভিনেত্রী। সেই পরিচয়েই পরিচিত করেছেন নিজেকে। নিজের ক্যারিয়ারে দেব, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তীদের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। রোম্যান্টিক ছবি হোক কিংবা থ্রিলার, পর্দায় সমান দাপট দেখিয়েছেন তিনি, ডাক পেয়েছেন বলিউড থেকেও।

 

অভিনয়ের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক কোয়েল। ব্যক্তিগত জীবনে ২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের মালিক নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। জানা যায়, বিয়ের আগে সাত বছর প্রেম করেছেন এই জুটি। ২০২০ সালে দম্পতির সংসার আলো করে আসে প্রথম সন্তান কবীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST