১৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব

নিয়ামতপুর প্রতিনিধি: হেমন্তের মাঠ যেন সোনা বিছানো বিস্তীর্ণ প্রান্তর। আদিগন্ত মাঠে এখন শুধু চোখ জুড়ানো অপরূপ সোনালি ধানের শোভা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘অঘ্রাণের ভরা খেতে দেখেছিলেন মধুর হাসি।’ যে হাসি মাঠ থেকে ছড়িয়ে পড়ে রোদে পোড়া- বৃষ্টিতে ভেজা কৃষকের মুখে । হাসির সঙ্গে নবান্নের বার্তা বয়ে নিয়ে আসে হেমন্তের নতুন ধান। হেমন্ত আর নবান্ন যেন একসূত্রে গাঁথা।

এই নতুন ধান দিয়ে নওগাঁর নিয়ামতপুরে বুধবার (১৮ নভেম্বর ) হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। সনাতন পঞ্জিকা অনুযায়ী পয়লা আগ্রহায়ণ এই উৎসব উদযাপন করা হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের মতে, আমন ধান ঘরে এনে গ্রাম বাংলার কৃষকেরা যে বিশেষ অনুষ্ঠান পালন করেন, তা নবান্ন উৎসব নামে পরিচিত। ‘নবান্ন’ শব্দের শাব্দিক অর্থ নব অন্ন। সাধারণত অগ্রহায়ণ মাসের প্রথম দিনে কৃষিজীবী মানুষ ঘরে ঘওে ধর্মীয় রীতি ও লোকায়ত আচারে এ উৎসব পালন করে।

আরও পড়ুনঃ   বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমানের শ্রদ্ধা

উপজেলার শালবাড়ী গ্রামের পুরোহিত ভবেশ চক্রবর্তী জানান, নবান্নের দিন সকালে গৃহকর্তা স্নান করে শুদ্ধ কাপড় পরেন। সঙ্গে নেন কাস্তে, কলা পাতা আর সিঁদুর। জমিতে গিয়ে তিনটি ধানের গোছ এক জায়গায় করে মন্ত্র পাঠ করে শিষ কেটে নিয়ে কলার পাতায় রাখে। তার সঙ্গে আরও কিছু ধান কাটে। এরপর ধানের গুচ্ছ মাথায় করে বাড়িতে নিয়ে আসেন। এরপর বাড়ির মহিলারা নতুন ধান থেকে চাল বের করে বিভিন্ন উপায়ে গুড়া করে। এই চাল গুড়ার সঙ্গে ফলমূল, দুধ, গুড় একসঙ্গে মাখিয়ে প্রসাদ তৈরি করা হয় । গৃহকর্তা এই প্রসাদ প্রথমে পূর্ব-পুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করে। পরে পরিবারের সকলে একসাথে বসে এই প্রসাদ গ্রহণ করে।

আরও পড়ুনঃ   রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ফায়ার ড্রিল অনুষ্ঠিত

উপজেলার ভাবিচা গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থী অনুপ কুমার প্রামানিক বলেন, আজ সকালে বাবার সঙ্গে আমি নবান্নের নতুন ধান কাটতে গিয়েছিলাম। বাবার সঙ্গে আমিও ধান কেটেছি। ধান মাথায় করে বাড়ি এনেছি। পোস্ট মাস্টার প্রীতম কুমার মন্ডল বলেন, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক গ্রাম বাংলার লোকায়ত এই উৎসব। গ্রামে গ্রামে আরও আড়ম্বরে আয়োজন হোক নবান্ন উৎসবের। একই গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নৃপেন্দ্রনাথ প্রামানিক জানান, আগে নবান্নের দিনে পাড়ার সবাই মিলে এক জায়গায় খাওয়া-দাওয়ার আয়োজন হতো, খুব আনন্দ করতাম। সেটা এখন আর নেই বললেই চলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ

৩

পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

৪

আধুনিক রেলসেবা সম্প্রসারণে সরকারের যুগান্তকারী উদ্যোগ : রেলপথ মন্ত্রী

৫

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

৬

বাগমারায় সাবেক আ.লীগ নেতার ছবি দিয়ে পোস্টার, হয়রানির অভিযোগ

৭

নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ, কৃষকের মাঝে বিক্রি

৮

নগরীতে ৫ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করে আদালতে হাজির করল পুলিশ

৯

সার বিতরণে কোনো ধরনের কৃত্রিম সংকট বরদাস্ত করা হবে না : কৃষি সচিব

১০

রাজশাহীতে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

বাঘায় গ্রামীণ ব্যাংকের প্রাচিরের ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১১ মাদকসেবী গ্রেপ্তার

১৩

রাজশাহী নিউ মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীর দূর্গাপুরে যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

নগরীতে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তির দণ্ড

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

১৭

ওয়ার্ডবাসীর দাবি পূরণে তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৭

১৯

খরাসহনশীল ধান উদ্ভাবন করলেন স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ

২০

Design & Developed by: BD IT HOST